Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • চাকরি দুর্নীতিতে নাম জড়ানো টুম্পা এবার প্রচারে! তৃণমূলের সঙ্গে দেখা যেতেই তুমুল বিতর্ক
জেলা

চাকরি দুর্নীতিতে নাম জড়ানো টুম্পা এবার প্রচারে! তৃণমূলের সঙ্গে দেখা যেতেই তুমুল বিতর্ক

tumpa meta a
Email :5

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো এবং পরে চাকরি হারানো টুম্পা মেটেকে এবার দেখা গেল তৃণমূলের নির্বাচনী প্রচারে (TMC Campaign)। শ্রীরামপুর ও রিষড়ায় তৃণমূল প্রার্থীদের সঙ্গে তাঁর উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এই ছবি সামনে আসতেই তা নিয়ে সরব হয়েছে বিজেপি এবং সাধারণ মানুষকেও সতর্ক করার দাবি করেছে তারা (TMC Campaign)।

টুম্পা মেটে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য এবং তৃণমূলের নেত্রী হিসেবে পরিচিত। ২০১৬ সালে অশিক্ষক কর্মী হিসেবে চাকরি পেয়েছিলেন তিনি (TMC Campaign)। পরে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁর চাকরি বাতিল হয়ে যায়। বিজেপির অভিযোগ, টাকা দিয়ে তিনি সেই চাকরি পেয়েছিলেন।

এবার সেই টুম্পা মেটেকেই দেখা গেল শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপাড়ার প্রার্থী তন্ময় ঘোষের সঙ্গে প্রচারে অংশ নিতে। এই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে কটাক্ষ করেছে এবং ভোটারদের সতর্ক থাকার বার্তা দিয়েছে।

এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য কড়া ভাষায় আক্রমণ করে বলেন, তৃণমূল এবং দুর্নীতি একসঙ্গেই চলে। অন্যদিকে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ পাল্টা বলেন, প্রার্থী হিসেবে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা বলা হোক, অন্য কারও কাজের দায় তাঁর নয় (TMC Campaign)।

বিজেপির এক কর্মী বলেন, রাজ্যের মানুষ জানে কে কীভাবে চাকরি পেয়েছে। সেই ব্যক্তিকে নিয়ে প্রচার করে তৃণমূল নিজেদের অবস্থান স্পষ্ট করছে বলেই দাবি তাঁর। তিনি আরও বলেন, এমন অনেক উদাহরণ রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে এবং মানুষকে সে বিষয়ে সচেতন করতেই এই প্রচার।

তবে তৃণমূলের দাবি, তাদের জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে। সেই কারণেই বিরোধীরা ভয় পেয়ে নানা অভিযোগ তুলছে। দলের মতে, কোনও ব্যক্তির অতীতের জন্য প্রার্থী বা দলকে দায়ী করা ঠিক নয়।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts