বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতেই প্রিসাইডিং অফিসারদের ভূমিকা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)।
শুক্রবার নির্বাচনী প্রচারে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে সভা করেন অসিত মজুমদার। সুগন্ধার অমরপুরে একটি অনুষ্ঠানে দেবাংশুকে সংবর্ধনা দেওয়া হয় (Asit Majumdar)। সেখানে মঞ্চ থেকে অসিত বলেন, দেবাংশুর প্রতীকের বোতাম যেন এত বেশি চাপা হয় যে সেটি নিচু হয়ে যায়। তাঁর এই মন্তব্যে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে হাসির রোল ওঠে।
এর পরেই প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে তিনি (Asit Majumdar) বলেন, যাঁরা আজ সংবর্ধনা দিচ্ছেন, তাঁরাই আগামী দিনে প্রিসাইডিং অফিসার হবেন এবং তখন যেন তাঁরা পাশে থাকেন। এই মন্তব্য ঘিরেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
একজন প্রিসাইডিং অফিসার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, এটাই নিয়ম। সেখানে কোনও দলের পাশে থাকার কথা বলা কতটা ঠিক, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে (Asit Majumdar)। এই মন্তব্য আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন, এই ধরনের কথা বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। তিনি কটাক্ষ করে বলেন, ভোটের ফল নিজেদের পক্ষে আনতে এ ধরনের অবাস্তব কথা বলা হচ্ছে। তাঁর দাবি, এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
পুরো ঘটনাকে ঘিরে ভোটের আগে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ল চুঁচুড়ায়।









