Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নির্বাচন ঘনাতেই সক্রিয় ইডি! একসঙ্গে তলব দুই হেভিওয়েট মন্ত্রীকে
রাজ্য

নির্বাচন ঘনাতেই সক্রিয় ইডি! একসঙ্গে তলব দুই হেভিওয়েট মন্ত্রীকে

ed summond
Email :5

ভোটের আগে আবারও সক্রিয় হল ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দুই মন্ত্রীকে তলব করা হয়েছে (ED Summond)। দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে আগামী ৬ এপ্রিল সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। একই সঙ্গে খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকেও তলব করেছে ইডি। তাঁকে আগামী ৮ এপ্রিল হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে (ED Summond)। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, প্রতি বার নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হয়। এবারও সেই একই ছবি দেখা যাচ্ছে বলে দাবি তাদের। কেন ঠিক ভোটের আগেই এই তলব, তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব।

এর আগে জমি সংক্রান্ত একটি মামলায় তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও তলব করেছিল ইডি (ED Summond)। তাঁর গত তিন বছরের ব্যাঙ্ক হিসাব ও সম্পত্তির তথ্য চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে সেই সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জমি দখল ও নির্মাণ সংস্থার বেআইনি কাজকর্মের অভিযোগে তদন্ত চালাচ্ছে ইডি। সেই মামলায় ইতিমধ্যেই দেবাশিস কুমারের বয়ান রেকর্ড করা হয়েছে।

পুর নিয়োগ দুর্নীতি মামলা এবং জমি সংক্রান্ত তদন্ত—দুই ক্ষেত্রেই ইডির এই পদক্ষেপে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts