পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় ভারতের নাগরিকদের আশ্বস্ত করতে এগিয়ে এল ইরান (Iran War)। ভারতে ইরানের দূতাবাস জানিয়েছে, ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং তাঁদের নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই।
এই বার্তা এমন এক সময় এসেছে, যখন হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে (Iran War)। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের পথ হিসেবে হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি। তাই এই অঞ্চলে যে কোনও পরিবর্তন আন্তর্জাতিক স্তরে বড় প্রভাব ফেলতে পারে।
সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে এই জলপথ খুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও, তা সরাসরি খারিজ করেছে ইরান (Iran War)। একই সঙ্গে তারা জানিয়েছে, নিজেদের স্বার্থ রক্ষা করেই এই পথের ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে।
এদিকে ইরানের সংসদও হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে একটি নতুন পরিকল্পনা অনুমোদন করেছে (Iran War)। এই পরিকল্পনায় প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির উপর টোল নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং আর্থিক নিয়মাবলীও নির্ধারণ করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নতুন ব্যবস্থায় আমেরিকা ও ইজরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধু তাই নয়, যেসব দেশ ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপের কথা বলা হয়েছে।
ইরান আরও জানিয়েছে, এই জলপথের উপর তাদের সার্বভৌম অধিকার বজায় থাকবে এবং ওমানের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে এই বিষয়ে আইনি কাঠামো তৈরি করা হবে।
বর্তমানে ইরান এবং আমেরিকা-ইজরায়েল জোটের মধ্যে চলা সংঘাত দ্বিতীয় মাসে পড়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ে ইরানের এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন করে চাপ বাড়িয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












