Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মালদহে ফের আগুন! রাস্তা অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর, মাথা ফাটল চালকের
জেলা

মালদহে ফের আগুন! রাস্তা অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর, মাথা ফাটল চালকের

police car affected
Email :5

এসআইআর সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে বুধবারের উত্তেজনার পর বৃহস্পতিবার সকাল থেকেই আবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মালদহ (Maldah)। কালিয়াচকের ঘটনার রেশ কাটতে না কাটতেই পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে (Maldah)।

এই ক্ষোভ থেকেই ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা (Maldah)। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকায় তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। অভিযোগ, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং এক চালকের মাথা ফাটিয়ে দেওয়া হয় (Maldah)।

এর আগের দিন সকাল থেকেই কালিয়াচক ও মোথাবাড়ি এলাকায় মানুষের ক্ষোভ জমতে শুরু করেছিল। কিন্তু সময় গড়াতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, এসআইআর-এর কাজে যাওয়া সাতজন বিচারককে দীর্ঘক্ষণ কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে ঘিরে রাখা হয়। তাঁদের মধ্যে তিনজন মহিলা বিচারকও ছিলেন। গভীর রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যের মুখে পড়েছে রাজ্য প্রশাসন ও নির্বাচন কর্তৃপক্ষ।

এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সকালে আবার নতুন করে মঙ্গলবাড়ি এলাকায় উত্তেজনা ছড়ায়। যদুপুর এলাকার বাসিন্দারা জাতীয় সড়কের বাইপাসে অবরোধ শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে চলা এই বিক্ষোভ তুলতে গিয়ে পুলিশকেও বাধার মুখে পড়তে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকেও নামানো হয়েছে।

সব মিলিয়ে মালদহে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts