আজ ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিতে চলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁকে সমর্থন জানাতে দিল্লি থেকে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। হাজরার সভামঞ্চ থেকে তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করেন এবং বাংলায় পরিবর্তনের ডাক দেন (Amit shah)।
অমিত শাহ (Amit shah) বলেন, দুই হাজার চৌদ্দ সাল থেকে যে সব রাজ্যে বিজেপি সরকার গড়েছে, সেখানে উন্নয়ন হয়েছে। এবার বাংলার পালা। তিনি দাবি করেন, বাংলায় পরিবর্তন হবেই এবং ভবানীপুর থেকেও সেই পরিবর্তনের সূচনা হবে। তিনি (Amit shah) ভবানীপুরের মানুষের কাছে আবেদন করেন, শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জিতিয়ে বাংলার পরিবর্তনের পথ সুগম করতে।
তিনি (Amit shah) বলেন, বাংলায় দুর্নীতি ও সিন্ডিকেট রাজ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। পাশাপাশি অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় রাজ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর মতে, এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন।
অমিত শাহ (Amit shah) আরও দাবি করেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। তিনি বলেন, ভয়মুক্ত পরিবেশে ভোট হওয়া দরকার এবং কোনও গুণ্ডার সাহস নেই ভোটারদের আটকানোর। এই নির্বাচনে শুধু তৃণমূলকে হারানো নয়, সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার ডাক দেন তিনি।
শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি বলেন, তাঁর জয়ের রেকর্ড রয়েছে এবং তিনি আগেও বড় লড়াইয়ে জয় পেয়েছেন। এবারও তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি দাবি করেন, এই নির্বাচনে শুধু ভবানীপুর নয়, গোটা বাংলাতেই পরিবর্তন আসবে।
ভবানীপুরের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এই কেন্দ্র থেকেই গোটা বাংলার রাজনৈতিক পরিবর্তন নির্ধারিত হতে পারে। একটি আসন জিতলেই রাজ্যে বড় পরিবর্তন আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
শেষে তিনি জানান, নির্বাচনের সময় তিনি কিছুদিন বাংলাতেই থাকবেন এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন। একই সঙ্গে তিনি বাংলার মানুষকে তৃণমূল সরকারকে বিদায় জানানোর আহ্বান জানান।
এই সভার মাধ্যমে রাজ্যের রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠল বলে মনে করা হচ্ছে।













