Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আবার শোক টলিপাড়ায়! রাহুলের পরই চলে গেলেন তরুণ অভিনেতা প্রণব
বিনোদন

আবার শোক টলিপাড়ায়! রাহুলের পরই চলে গেলেন তরুণ অভিনেতা প্রণব

actor death
Email :5

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর শোক এখনও কাটেনি টলিপাড়ায়। তার মধ্যেই ফের এল আর এক দুঃসংবাদ। মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত হলেন ছোটপর্দার পরিচিত মুখ প্রণব চট্টোপাধ্যায় (Actor Death)।

জানা গিয়েছে, সোমবার হঠাৎই তীব্র হৃদরোগে আক্রান্ত হন প্রণব (Actor Death)। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছেন সহকর্মী থেকে শুরু করে গোটা অভিনয় জগত।

পেশায় তিনি মূলত জুনিয়র শিল্পী হলেও অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা ছিল গভীর (Actor Death)। খুব অল্প সময়ের মধ্যেই নিজের কাজের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। শুটিং সেটে সময়মতো উপস্থিত থাকা এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য তিনি সকলের প্রিয় ছিলেন।

‘বসন্ত বিলাস মেসবাড়ি’ এবং ‘সোনার ভগবান দাস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করেও দর্শকের নজর কেড়েছিলেন প্রণব। একাধিক জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকে নিয়মিত কাজ করতেন তিনি (Actor Death)।

সবচেয়ে মর্মান্তিক বিষয়, যখন রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য চলছিল, ঠিক সেই সময়ই আসে প্রণবের মৃত্যুর খবর। মাত্র দুই দিনের ব্যবধানে দুই তরুণ অভিনেতার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts