Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • অপেক্ষার অবসান! বাংলায় কবে প্রচার শুরু করছেন মোদী, জানুন তারিখ
রাজ্য

অপেক্ষার অবসান! বাংলায় কবে প্রচার শুরু করছেন মোদী, জানুন তারিখ

PM Modi aaaaa
Email :4

ব্রিগেডে সভা করার পর থেকেই প্রশ্ন উঠছিল, বাংলায় কবে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। অবশেষে সেই জল্পনার অবসান হল। জানা গিয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে বাংলায় নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি (PM Modi)।

বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী (PM Modi)। ওই দিন আলিপুরদুয়ারে একটি জনসভা করবেন তিনি। এবার বাংলায় দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোটের দিন ঠিক হয়েছে। প্রথম দফায় উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট হবে। সেই কারণেই উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (PM Modi)।

গত ১৪ মার্চ ব্রিগেডে সভা করেছিলেন মোদী। সেই সভা থেকে তিনি বাংলায় পরিবর্তনের বার্তা দেন। তার পরের দিনই নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে। তারপর থেকেই শুরু হয় জল্পনা, কবে আবার বাংলায় আসবেন প্রধানমন্ত্রী (PM Modi)।

দলীয় সূত্রে জানা যায়, রামনবমীর দিন থেকেই প্রচার শুরু করার কথা ভাবা হয়েছিল। মার্চ মাসের শেষ দিকেও প্রচার শুরু হতে পারে বলে আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত ৫ এপ্রিল দিনটি চূড়ান্ত করা হয়েছে।

উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত কয়েকটি নির্বাচনে এই অঞ্চলে ভালো ফল করেছে দলটি। তাই আসন্ন বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের উপর বিশেষ জোর দিচ্ছে বিজেপি। এই আবহেই মোদীর প্রচার শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শুক্রবার বাংলায় আসছেন। তিনি শনিবার তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করবেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts