Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • “ওরা লড়াইয়ে দুর্বল, কিন্তু আলোচনায় ভয়ংকর!” ইরানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের
বিদেশ

“ওরা লড়াইয়ে দুর্বল, কিন্তু আলোচনায় ভয়ংকর!” ইরানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

donald trump smile
Email :3

ইরান ও আমেরিকার সংঘাত চলতেই রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানই নাকি এখন আলোচনার জন্য আগ্রহ দেখাচ্ছে, আমেরিকা নয় (Donald Trump)।

একটি বৈঠকে ট্রাম্প (Donald Trump) বলেন, ইরান বারবার চুক্তির জন্য অনুরোধ করছে। তাঁর কথায়, ইরান আলোচনায় বসতে চাইছে, কিন্তু আমেরিকা সেই বিষয়ে কতটা আগ্রহী, তা এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, ইরানই যোগাযোগের চেষ্টা করছে, আমেরিকা নয়।

ইরান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, তারা যুদ্ধে খুব শক্তিশালী নয়, কিন্তু আলোচনার টেবিলে তারা খুব দক্ষ। তাঁর মতে, ইরানের নেতারা বুদ্ধিমান এবং কৌশলী, তাই তারা আলোচনায় সুবিধা নিতে জানে।

তবে ইরানের তরফে এই দাবি মানা হয়নি। তাদের বক্তব্য, বর্তমানে কোনও আলোচনা চলছে না এবং আনুষ্ঠানিকভাবে কোনও বৈঠকও শুরু হয়নি ।

ট্রাম্প (Donald Trump) আরও বলেন, ইরান হয়তো আগেই আলোচনা করতে পারত, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। তাঁর ইঙ্গিত, আগে সুযোগ থাকলেও এখন সেই পথ কঠিন হয়ে উঠেছে।

অন্যদিকে, আমেরিকার দেওয়া একটি প্রস্তাব ইরান ইতিমধ্যেই খারিজ করেছে। ইরানের দাবি, সেই প্রস্তাব একপেশে এবং তাদের স্বার্থের পরিপন্থী। তাদের মতে, ওই প্রস্তাবে ইরানকে নিজের প্রতিরক্ষা ক্ষমতা ছেড়ে দিতে বলা হয়েছে, কিন্তু বিনিময়ে স্পষ্ট কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি (Donald Trump)।

ইরান আরও অভিযোগ করেছে, এই প্রস্তাব মূলত আমেরিকা ও ইজরায়েলের স্বার্থ রক্ষা করে। তবে সব দরজা বন্ধ হয়নি বলেও জানিয়েছে তারা। ইরানের বক্তব্য, বাস্তব পরিস্থিতি মেনে চললে ভবিষ্যতে আলোচনার পথ খুলতে পারে।

এই সংঘাতের মধ্যে তুরস্ক ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে, কিন্তু পরিস্থিতি এখনও অনিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts