Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন মোদী! দেশজুড়ে কীসের প্রস্তুতি? বাড়ছে জল্পনা
দেশ

হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন মোদী! দেশজুড়ে কীসের প্রস্তুতি? বাড়ছে জল্পনা

pm Modi brigade editted
Email :4

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। আগেই তিনি দেশবাসীকে প্রস্তুত থাকার বার্তা দিয়েছিলেন। এবার সেই প্রেক্ষিতেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসছেন। আগামী ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে (PM Modi)।

সূত্রের খবর, এই বৈঠকে ভোটমুখী রাজ্যগুলি অংশ নেবে না। ওই রাজ্যগুলিতে বর্তমানে আদর্শ আচরণবিধি চালু থাকায় মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দেবেন না। তবে তাদের মুখ্যসচিবদের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে বলে জানা গিয়েছে (PM Modi)।

এই বৈঠকে মূলত জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি, সাপ্লাই ব্যবস্থা, শক্তি সুরক্ষা এবং বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বয় এবং যৌথভাবে কাজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে (PM Modi)।

প্রধানমন্ত্রী (PM Modi) চাইছেন, করোনার সময় যেভাবে সমস্ত রাজ্য একসঙ্গে কাজ করেছিল, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতিতেও একইভাবে এগোনো হোক। ‘টিম ইন্ডিয়া’ ভাবনার উপর জোর দিয়েই তিনি রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করার বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।

এছাড়াও দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা বজায় রাখা এবং কোনও আকস্মিক পরিস্থিতির মোকাবিলার জন্য কী ধরনের পরিকল্পনা নেওয়া প্রয়োজন, তা নিয়েও আলোচনা হতে পারে। এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts