Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • বাউল গানের আসরে হামলা! মঞ্চ ভাঙচুর, হুমকিতে স্তব্ধ শতবর্ষের ঐতিহ্য
বিদেশ

বাউল গানের আসরে হামলা! মঞ্চ ভাঙচুর, হুমকিতে স্তব্ধ শতবর্ষের ঐতিহ্য

bangladesh a
Email :5

বাংলাদেশের (Bangladesh) সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামে বাউল গানের আসরে হামলার অভিযোগ উঠেছে। রবিবার রাতে এই ঘটনায় হঠাৎ করে পণ্ড হয়ে যায় বহু বছরের পুরনো এই সাংস্কৃতিক আয়োজন (Bangladesh)। অভিযোগ, শতাধিক মানুষ সংঘবদ্ধভাবে এসে গানের আসরে হামলা চালায় এবং মঞ্চে ভাঙচুর করে। শুধু তাই নয়, ভবিষ্যতে এমন অনুষ্ঠান করলে আরও ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

জানা গিয়েছে, ইব্রাহিম শাহ মাজারকে (Bangladesh) ঘিরে প্রায় একশো বছর ধরে নির্দিষ্ট সময়ে বাউল গানের আসর বসে। প্রতি বছরই সিলেটের বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত ও দর্শনার্থী সেখানে আসেন। সেই ধারাবাহিকতায় এ বছরও তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিন রাতেই আচমকা হামলার মুখে পড়ে অনুষ্ঠান। ভিডিওতে দেখা গিয়েছে, হামলাকারীরা মঞ্চে উঠে বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম এবং দর্শকদের বসার চেয়ার ভেঙে ফেলছে। পাশাপাশি স্লোগান দিতে দিতে মিছিল করে সেখান থেকে চলে যায় তারা (Bangladesh)।

ঘটনার পর মাজারের খাদেম অভিযোগ করেন, কোনো পূর্ব সতর্কতা বা অভিযোগ ছাড়াই হামলা চালানো হয় (Bangladesh)। পরে ঘটনাকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি মাজারের ভেতরে নয়, মূল ভেন্যুর বাইরে একটি অস্থায়ী মঞ্চে ঘটেছে। স্থানীয়দের ঘুমের সমস্যা হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

পুলিশের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুই পক্ষই নিজেদের ভুল স্বীকার করেছে। একদিকে রাতে জোরে গান বাজানো ঠিক হয়নি, অন্যদিকে এভাবে হামলা চালানোও গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করা হয়েছে। স্থানীয়ভাবেই বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts