Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • সাংবাদিক খুনের মামলায় বড় মোড়! ডেরা প্রধান গুরমিত রাম রহিমকে খালাস হাইকোর্টের
দেশ

সাংবাদিক খুনের মামলায় বড় মোড়! ডেরা প্রধান গুরমিত রাম রহিমকে খালাস হাইকোর্টের

raheem
Email :4

দীর্ঘদিনের বহুল আলোচিত সাংবাদিক হত্যা মামলায় ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংকে খালাস দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Ram Raheem Singh)। এই মামলায় আগেই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিশেষ আদালত। তবে হাইকোর্টে সেই রায় চ্যালেঞ্জ করার পর শেষ পর্যন্ত মুক্তি পেলেন তিনি (Ram Raheem Singh)।

দুই হাজার দুই সালের চব্বিশ অক্টোবর রাতে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে তাঁর বাড়ির সামনে খুব কাছ থেকে গুলি করে হামলা করা হয় (Ram Raheem Singh)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার কয়েক মাস আগে তাঁর সংবাদপত্রে একটি বেনামি চিঠি প্রকাশিত হয়েছিল। সেই চিঠিতে অভিযোগ করা হয়েছিল, ডেরায় সাধ্বী হিসেবে যোগ দেওয়া কয়েকজন মহিলাকে যৌন হেনস্থা ও ধর্ষণ করেছিলেন ডেরা প্রধান গুরমিত রাম রহিম (Ram Raheem Singh)।

এই ঘটনার তদন্তের পর দুই হাজার উনিশ সালের সতেরো জানুয়ারি পঞ্চকুলার একটি বিশেষ তদন্ত সংস্থার আদালত রাম রহিমসহ আরও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় (Ram Raheem Singh)। পাশাপাশি প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয়। ওই বছরের শেষের দিকে রাম রহিম ও অন্য অভিযুক্তরা হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করেন। তাঁদের দাবি ছিল, এই মামলায় তাঁদের মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে।

বর্তমানে গুরমিত রাম রহিম দুটি ধর্ষণ মামলায় কুড়ি বছরের কারাদণ্ড ভোগ করছেন। হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে তিনি বন্দি রয়েছেন। দুই হাজার সতেরো সালে ওই দুই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

এর আগেও দুই হাজার চব্বিশ সালের মে মাসে আরেকটি পুরনো মামলায় স্বস্তি পেয়েছিলেন তিনি। ডেরার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং হত্যার মামলাতেও হাইকোর্ট তাঁকে খালাস দিয়েছিল।

তবে ডেরা প্রধানকে ঘিরে বিতর্ক এখনও শেষ হয়নি। দুই হাজার পনেরো সালে পঞ্জাবে ঘটে যাওয়া ধর্ম অবমাননার একাধিক ঘটনার তদন্তে তাঁর নামেও অভিযোগ দায়ের হয়েছে। সেই সব মামলার তদন্ত এখনও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts