টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল সামনে (Surya Kumar Yadav)। সেই আবহেই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের পরেই নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তিনি। এই খবর সামনে আসতেই ক্রিকেটমহলে শুরু হয়েছে তুমুল আলোচনা (Surya Kumar Yadav)।
বর্তমানে সূর্যকুমারের বয়স পঁয়ত্রিশ বছর (Surya Kumar Yadav)। তাঁর নেতৃত্বে সম্প্রতি ভারত এশিয়া কাপ জিতেছে। এবার লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই টুর্নামেন্টই হয়তো তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ অধ্যায় হতে পারে।
এখন পর্যন্ত সূর্যকুমার আন্তর্জাতিক ক্রিকেটে একশো দশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পাশাপাশি সাতত্রিশটি একদিনের ম্যাচ এবং একটি টেস্টেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন (Surya Kumar Yadav)। পরিসংখ্যান বলছে, মূলত সংক্ষিপ্ত ফরম্যাটেই তিনি নিয়মিত খেলেছেন। দীর্ঘ ফরম্যাটে তাঁর উপস্থিতি খুব কম। সেই কারণেই ভবিষ্যতে অন্য ফরম্যাটে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন অনেকে।
এই পরিস্থিতিতে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবতে পারেন সূর্যকুমার (Surya Kumar Yadav)। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তিনি নিজে বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
যদি সত্যিই বিশ্বকাপের পর তিনি অবসর নেন, তাহলে সাদা বলের ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। ভারতের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য দাবিদার হিসেবে একাধিক ক্রিকেটারের নাম উঠে আসছে। তাঁদের মধ্যে রয়েছেন শ্রেয়স আইয়ারও।
বিশেষজ্ঞদের মতে, যদি কোনও ক্রিকেটারের প্রথম একাদশে জায়গা অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে শুধু অধিনায়কত্বের ভিত্তিতে তাকে দীর্ঘদিন দলে রাখা কঠিন হতে পারে। সেই দিক থেকেও সূর্যকুমারের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে।
তবে অতীতে যে দুর্দান্ত ফর্মে সূর্যকুমারকে দেখা গিয়েছে, সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতা কিছুটা কমেছে বলেই মনে করছেন অনেকে। চলতি বিশ্বকাপে আটটি ম্যাচে তাঁর মোট রান দুইশো বিয়াল্লিশ। গড় চৌত্রিশের কিছু বেশি।
তবে গত অক্টোবরে সূর্যকুমার বলেছিলেন, তিনি দুই হাজার আটাশ সালের অলিম্পিক এবং টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। সেই লক্ষ্যেই তিনি নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন। তাঁর মতে, সাতত্রিশ বা আটত্রিশ বছর বয়স পর্যন্ত ফিট থাকা সহজ কাজ নয়।
এই সব জল্পনার মাঝেই আপাতত সূর্যকুমারের লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডকে হারিয়ে দেশের মাটিতে বিশ্বকাপ জেতা।













