বিধানসভা ভোটের আগেই নজিরবিহীন প্রস্তুতি শুরু হয়েছে বাংলায়। ইতিমধ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছে গিয়েছে। শুরু হয়েছে রুট মার্চও (Central Force)। আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি বাহিনী আসার কথা। সব মিলিয়ে মোট ৪৮০ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (Central Force)।
কমিশনের তরফে জানানো হয়েছে, সব থেকে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে দক্ষিণ ২৪ পরগণায় (Central Force)। বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন মিলিয়ে মোট ৩৩ কোম্পানি বাহিনী থাকছে এই জেলায়। এর পরেই রয়েছে কলকাতা। ভোটের আগে দু’দফা মিলিয়ে কলকাতায় মোতায়েন হবে মোট ৩০ কোম্পানি বাহিনী।
কয়েক দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে চিঠি পাঠানো হয়। সেখানে জানানো হয়, ভোটের আগে প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই যে ২৪০ কোম্পানি পৌঁছেছে, তারা বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করেছে (Central Force)।
কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী দার্জিলিংয়ে ৫ কোম্পানি, শিলিগুড়ি পুলিশ জেলায় ২, কালিম্পংয়ে ১, কোচবিহারে ৬, আলিপুরদুয়ারে ২, জলপাইগুড়িতে ৩, ইসলামপুর পুলিশ জেলায় ৪, রায়গঞ্জ পুলিশ জেলায় ৪, মালদহে ৬, মুর্শিদাবাদে ১২, জঙ্গিপুরে ৭, কৃষ্ণনগর পুলিশ জেলায় ৭, রানাঘাটে ৩, হাওড়ায় ৩, হাওড়া গ্রামীণে ৩, হুগলি গ্রামীণে ১০, চন্দননগরে ৩, কলকাতায় ১৮, বারাসত পুলিশ জেলায় ৫, বনগাঁয় ২, বসিরহাটে ১০, বারাকপুরে ১০, বিধাননগরে ১, বারুইপুরে ৮, ডায়মন্ড হারবারে ৫, সুন্দরবনে ৫, পূর্ব মেদিনীপুরে ১৪, পূর্ব বর্ধমানে ১৭, আসানসোল দুর্গাপুর পুলিশ জেলায় ১০, পশ্চিম মেদিনীপুরে ১৩, ঝাড়গ্রামে ৬, বাঁকুড়ায় ৬, পুরুলিয়ায় ১৫ এবং বীরভূমে ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে (Central Force)।
সব কিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়েই ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগে দফায় দফায় বৈঠক করছেন আধিকারিকরা। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই আগাম মোতায়েন বলে কমিশন সূত্রে খবর। বাহিনীকে বসিয়ে না রেখে রুট মার্চের মাধ্যমে এলাকায় আস্থা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ভোট ঘোষণার আগেই রাজ্য জুড়ে এই কড়া প্রস্তুতি রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।













