ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা (Voter List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই তালিকা খুঁটিয়ে দেখতেই সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৯৯টি আসনে নতুন ভোটারের সংখ্যা একেবারেই শূন্য (Voter List)। অর্থাৎ গত ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রায় আড়াই মাসে ওই ৯৯টি কেন্দ্রে একজনও নতুন ভোটার হিসেবে নাম তোলার আবেদন করেননি।
এই ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ভৌগোলিকভাবে পাশাপাশি থাকা একাধিক বিধানসভা কেন্দ্রেও একই চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে নদিয়া জেলায় করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর-পশ্চিম, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা এবং বাদুড়িয়া—এই ১৪টি আসনে নতুন ভোটারের আবেদন শূন্য (Voter List)। এত বড় রাজ্যে, যেখানে প্রায় সাড়ে সাত কোটি ভোটার রয়েছেন, সেখানে আড়াই মাসে এতগুলি কেন্দ্রে একজনও নতুন নাম না ওঠা স্বাভাবিকভাবেই বিস্ময় তৈরি করেছে।
নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক এই পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন (Voter List)। তাঁর বক্তব্য, বারবার আবেদন করা সত্ত্বেও যদি কেউ নতুন ভোটার হিসেবে নাম তুলতে আগ্রহ না দেখান, তবে কমিশনের আর কী করার থাকতে পারে? তিনি ইঙ্গিত দিয়েছেন, সচেতনতার অভাব বা আগ্রহের ঘাটতিই এর কারণ হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা দরকার (Voter List)। প্রচারের অভাব, নাকি তরুণ প্রজন্মের মধ্যে ভোটাধিকার প্রয়োগের অনীহা—কোন কারণের জন্য এমন পরিস্থিতি তৈরি হল, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন ভোটারের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অস্বাভাবিক পরিসংখ্যান ভবিষ্যতের নির্বাচনী সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই।












