Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আলিমুদ্দিনে টানটান উত্তেজনা! আসন সমঝোতা নিয়ে বামফ্রন্ট-আইএসএফ বৈঠকে এখনও অমীমাংসিত জট
রাজ্য

আলিমুদ্দিনে টানটান উত্তেজনা! আসন সমঝোতা নিয়ে বামফ্রন্ট-আইএসএফ বৈঠকে এখনও অমীমাংসিত জট

left front a
Email :5

বিধানসভা নির্বাচনের (Assembly election) আগে জোট সমীকরণ ঘিরে রাজনৈতিক অঙ্ক আরও জটিল হচ্ছে। বামফ্রন্টের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন নওশাদ সিদ্দিকী। একদিকে বামেদের কাছে হারানো জমি ফিরে পাওয়ার লড়াই, অন্যদিকে আইএসএফের সংগঠন বিস্তারের লক্ষ্য— এই পরিস্থিতিতেই আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। দলের অন্দরে বিতর্কের কারণে হুমায়ুন কবীর প্রসঙ্গ আপাতত বন্ধ অধ্যায় হয়ে গিয়েছে (Assembly election)। পাশাপাশি কংগ্রেসও এই সমীকরণে সক্রিয় নয়। ফলে আইএসএফের আসন দাবি ঘিরে দফায় দফায় বৈঠকে বসছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

মঙ্গলবার দুপুরে বিমানের সঙ্গে বৈঠক করেন নওশাদ (Assembly election)। তবে এই বৈঠকেও কোনও চূড়ান্ত সমাধান সূত্র মেলেনি। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ছ’টার পর আলিমুদ্দিনে ফের আইএসএফ ও সিপিএম নেতৃত্ব বৈঠকে বসবেন। ওই বৈঠকেই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা।

বৈঠক শেষে নওশাদ জানান, লোকসভা কেন্দ্র ধরে ধরে আলোচনা চলছে এবং এদিনও একাধিক আসন নিয়ে বিস্তারিত কথা হয়েছে। সব সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তাঁর কথায়, কিছু আসন নিয়ে আইএসএফ ও সিপিএম উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে, ফলে সমঝোতা কঠিন হয়ে উঠেছে। তবু আলোচনার মাধ্যমে ঐক্যমতের পথে এগোনোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নওশাদ আরও বলেন, আগেরবার বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যে মতবিরোধ তৈরি হয়েছিল, এবার সেই পরিস্থিতি হবে না বলে তাঁরা আশাবাদী। রাজ্যজুড়ে জোট নিয়ে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি। কত আসন দাবি করা হয়েছিল এবং শেষ পর্যন্ত কত আসনে সমঝোতা হয়েছে, তা চূড়ান্ত আলোচনা শেষ হলেই জানানো হবে। যদিও সিপিএমের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts