Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগের দিন খুন হিন্দু যুবক! বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন
বিদেশ

ভোটের আগের দিন খুন হিন্দু যুবক! বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

dead body a
Email :5

বাংলাদেশে (Bangladesh) জাতীয় নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার মাঝেই সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। ভোটের আগের দিন খুন হলেন এক হিন্দু যুবক। ঘটনাটি ঘটেছে সিলেটের মৌলভীবাজার এলাকায়।

নিহত যুবকের নাম রতন সাহুকার। বয়স ২৮ বছর। পেশায় তিনি চা শ্রমিক ছিলেন। বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়। দেহ উদ্ধারের সময়ও ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছিল বলে স্থানীয় সূত্রে খবর (Bangladesh)।

রতনের (Bangladesh) সহকর্মীদের দাবি, তাঁকে খুন করা হয়েছে। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা, নাকি ভোটকে কেন্দ্র করে হিংসার বলি হতে হল তাঁকে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ কোনও নির্দিষ্ট কারণ জানায়নি।

এর মধ্যেই আরও একটি ঘটনার খবর সামনে এসেছে। ময়মনসিংহে এক হিন্দু ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম সুষেণচন্দ্র সরকার। বয়স ৬২ বছর। তিনি চালের ব্যবসা করতেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করে এবং দেহ দোকানের ভিতরে লুকিয়ে রেখে যায়। তাঁর দোকান থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলেও অভিযোগ।

পরপর এই দুই ঘটনার পর সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশে নিরাপত্তা জোরদার থাকলেও এমন ঘটনা নতুন করে চিন্তার কারণ হয়ে উঠেছে। এখন দেখার, তদন্তে কী উঠে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts