Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাংলায় ঝড় তুলতে আসছেন যোগী! এক ডজন সভায় চমক বিজেপির
রাজ্য

বাংলায় ঝড় তুলতে আসছেন যোগী! এক ডজন সভায় চমক বিজেপির

yogi adityanath
Email :4

ভোটের মুখে পশ্চিমবঙ্গে প্রচারের গতি বাড়াচ্ছে বিজেপি। একের পর এক বড় সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই প্রচারেই নতুন মাত্রা যোগ করতে রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

সূত্রের খবর, বাংলার ভোটের আবহে মোট প্রায় বারোটি কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি (Yogi Adityanath)। তার মধ্যে একাধিক বড় জনসভা রয়েছে। বিজেপি শিবিরের অন্দরে আলোচনা চলছে, প্রয়োজনে তাঁর কর্মসূচির সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার থেকেই পশ্চিমবঙ্গে প্রচার শুরু করবেন যোগী আদিত্যনাথ। তাঁর প্রথম দফার সভা হওয়ার কথা বাঁকুড়ার পাত্রসায়ের এবং পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। এই সভাগুলিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চড়ছে উত্তেজনা (Yogi Adityanath)।

বিজেপি শিবিরে যোগী আদিত্যনাথকে শুধু মুখ্যমন্ত্রী নয়, বরং হিন্দুত্বের মুখ হিসেবে দেখা হয়। উত্তরপ্রদেশে তাঁর শাসনকালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা, কঠোর প্রশাসনিক ব্যবস্থা এবং বুলডোজার নীতির মতো বিষয়গুলি বারবার আলোচনায় এসেছে (Yogi Adityanath)।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলার ভোটে যোগীর এই জোরাল প্রচার বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়ানো এবং নির্দিষ্ট ভোটব্যাঙ্ককে একত্রিত করাই এর অন্যতম লক্ষ্য।

এখন নজর রাজনৈতিক মহলের, বাংলায় পা রেখে যোগী আদিত্যনাথ ঠিক কী বার্তা দেন এবং তাঁর এই একাধিক সভা ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts