Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে টাকার বন্যা! একদিনেই চার জায়গায় বিপুল নগদ উদ্ধার, চাঞ্চল্য কলকাতায়
রাজ্য

ভোটের আগে টাকার বন্যা! একদিনেই চার জায়গায় বিপুল নগদ উদ্ধার, চাঞ্চল্য কলকাতায়

সদলাব ীামদনাী
Email :4

ভোট আর হাতে গোনা কয়েক দিনের মধ্যেই। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হচ্ছে (Money Recover)। এর আগেও কলকাতার একাধিক জায়গায় এমন ঘটনা ঘটেছে। শনিবার একসঙ্গে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে (Money Recover)।

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় ফ্লাইং স্কোয়াড টিম (Money Recover)। মৃন্ময় মৃধার নেতৃত্বে ওয়াটগঞ্জ থানার আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অভিযানে নামেন। সেই সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। ধৃতের নাম নীরজ কুমার গুপ্ত। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা (Money Recover)। তাঁর কাছ থেকে নগদ দুই লক্ষ আঠারো হাজার টাকা উদ্ধার হয়। এত টাকা কোথা থেকে এল, তার কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় পুরো টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে।

অন্যদিকে ঠাকুরপুকুর থানা এলাকার জোকা ট্রাম ডিপোর কাছে নিয়মিত তল্লাশির সময় একটি গাড়ি আটকানো হয়। গাড়ির ভিতর থেকে একটি ব্যাগ পাওয়া যায় (Money Recover)। সেই ব্যাগে ছিল পাঁচ লক্ষ টাকা। গাড়িতে থাকা পাঁচ জন ওই টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। ফলে সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।

এছাড়াও পোর্ট বিধানসভা কেন্দ্র এলাকায় নেচার পার্কের সামনে তল্লাশি চালানো হচ্ছিল (Money Recover)। সেই সময় একটি গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। ধৃতের নাম সচিন সাবু। তাঁর কাছ থেকে পাঁচশো টাকার আটশোটি নোট, দুইশো টাকার চব্বিশটি, একশো টাকার তেতাল্লিশটি এবং পঞ্চাশ টাকার চৌদ্দটি নোট পাওয়া যায়। টাকার উৎস সম্পর্কে তিনিও কোনও স্পষ্ট তথ্য দিতে পারেননি।

নির্বাচনের আগে এভাবে পরপর নগদ টাকা উদ্ধার হওয়ায় প্রশাসনের কড়া নজরদারি আরও বাড়ানো হয়েছে। এই টাকা কোথা থেকে আসছে এবং এর সঙ্গে কোনও বেআইনি কার্যকলাপ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts