কোচবিহারের এক অবজার্ভারের সঙ্গে সরাসরি কথা কাটাকাটির ঘটনা ঘটেছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission) জ্ঞানেশ কুমারের। কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা জানতে চাইলে ওই অবজার্ভার তা বলতে পারেননি। রেগে গিয়ে জ্ঞানেশ কুমার বললেন, “Go back to your home, leave the room।” কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, অবজার্ভার অনুরাগ যাদবকে বৈঠকের সময় অব্যাহতি দেওয়া হয়েছে।
বৈঠকে আরও অভিযোগ ওঠে, সিনিয়র অফিসারও মুখ্য কমিশনারের তিরস্কার হজম করতে পারেননি। অবজার্ভার সরব হতেই চুপ করে যান। এরপর কমিশন (Election Commission) তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ।
জ্ঞানেশ কুমার বৈঠকে বলেন, “পশ্চিমবঙ্গে হিংসা কোনওভাবেই মেনে নেব না। অতীতে হিংসা ছড়ানোর অভিযোগ আছে এমনদের গ্রেফতার করতে হবে। পুলিশ অবজার্ভারদের এটা কার্যকর করতে হবে। যা প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ডেকেও নিন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ৩০ মিনিটের মধ্যে ব্যবস্থা নিতে পারবেন।”
মালদার মোথাবাড়ি ঘটনায় এই সতর্কবার্তা প্রধান কমিশনার জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে সব অবজার্ভারদের দেওয়া হয়েছে।










