Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ইরানের হামলায় জ্বলল মার্কিন তেলবাহী জাহাজ, নিহত ভারতীয় নাবিক! যুদ্ধের বলি বাড়ছে
বিদেশ

ইরানের হামলায় জ্বলল মার্কিন তেলবাহী জাহাজ, নিহত ভারতীয় নাবিক! যুদ্ধের বলি বাড়ছে

us oil tankar
Email :1

পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধের মাঝে আবারও এক ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর সামনে এল (Middle East Crisis)। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ইরাকের উপকূলের কাছে দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। সেই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রায় দুই সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ছে (Middle East Crisis)। ইরানের উপর আমেরিকা এবং ইজরায়েলের হামলা তীব্র হয়েছে। তার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এই সংঘাতের মাঝেই ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকরাও এই যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাজের সূত্রে বহু ভারতীয়ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে রয়েছেন। তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে (Middle East Crisis)।

সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইরাকের জলসীমার মধ্যে খোর আল জুবায়ের বন্দরের কাছে এই হামলার ঘটনা ঘটে। সেখানে থাকা দুটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় ইরানের নৌকা। হামলার পরই জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলি দাউদাউ করে জ্বলতে থাকে (Middle East Crisis)।

এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে জাহাজ থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে এবং তেল সমুদ্রে পড়তে শুরু করেছে। জানা গিয়েছে, ওই ট্যাঙ্কারগুলিতে প্রায় চার লক্ষ ব্যারেল তেল ছিল (Middle East Crisis)।

হামলার ঘটনায় যে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, তাঁর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। জাহাজে থাকা বাকি সাতাশ জন কর্মী ও সদস্যকে উদ্ধার করা হয়েছে। তাঁদের দক্ষিণ ইরাকের বসরা শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পশ্চিম এশিয়ার এই সংঘাত এখন ত্রয়োদশ দিনে পৌঁছেছে। এখনও পর্যন্ত এই যুদ্ধে তিন জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও কুড়ি জনের বেশি। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই দু’জন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়ার সংঘাতে দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলেও জানিয়েছেন তিনি।

বিদেশমন্ত্রী নিহত ভারতীয়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইরানে অনেক ভারতীয় পড়ুয়া এখনও আটকে রয়েছেন। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মোট এক কোটিরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করেন। বর্তমান পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts