Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • কবে বিয়ে করছেন কৃতী? অবশেষে মুখ খুলে চমকে দিলেন পরিবারের সদস্য
দেশ

কবে বিয়ে করছেন কৃতী? অবশেষে মুখ খুলে চমকে দিলেন পরিবারের সদস্য

maharashtra murder 1
Email :2

‘ককটেল দুই’ ছবিতে অ্যালির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন কৃতী শ্যানন (Kriti Sanon)। ছবির সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও এখন চর্চার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে কৃতীর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি অভিনেত্রী। এর মধ্যেই ছোট বোন নূপুর শ্যাননের বিয়ের পর কৃতীর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে (Kriti Sanon)।

সম্প্রতি এক অনুষ্ঠানে কৃতীকে (Kriti Sanon) তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, সবাই শুধু জানতে চান তিনি কবে বিয়ে করবেন। অথচ জীবনে বিয়ের বাইরেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তাঁর এই মন্তব্য সমাজমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার কৃতীর (Kriti Sanon) পাশে দাঁড়ালেন তাঁর ভগ্নিপতি, গায়ক স্টেবিন বেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছোট বোনের বিয়ের পর থেকেই সবাই কৃতীর বিয়ে নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন। কিন্তু কেন বারবার এই প্রশ্ন করা হচ্ছে, তা তিনি বুঝতে পারেন না।

স্টেবিন আরও বলেন, কৃতী (Kriti Sanon) নিজের পরিশ্রম এবং প্রতিভার জোরে অভিনয় জগতে আলাদা পরিচয় তৈরি করেছেন। একটি ছোট শহর থেকে উঠে এসে তিনি আজ সফল অভিনেত্রী। তাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। কৃতী যখন মনে করবেন তিনি সঠিক মানুষকে খুঁজে পেয়েছেন এবং বিয়ের জন্য প্রস্তুত, তখনই সেই সিদ্ধান্ত নেবেন। শুধু সমাজের চাপে বা অন্যের প্রত্যাশা পূরণ করতে বিয়ে করার কোনও প্রয়োজন নেই।

তিনি আরও জানান, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যের মতামত বা সামাজিক চাপ কোনওভাবেই প্রভাব ফেলতে পারে না। কৃতীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে বলেও জানান স্টেবিন।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts