আবগারি নীতি দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। একই মামলায় গ্রেফতার হওয়া দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-কেও নির্দোষ ঘোষণা করা হয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এই মামলার তেইশ জন অভিযুক্তকেই বেকসুর খালাস দিয়েছে। রায় ঘোষণার পর আদালত কক্ষেই আবেগপ্রবণ হয়ে পড়েন কেজরীবাল (Arvind Kejriwal)।
আদালত থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেজরীবাল (Arvind Kejriwal) বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ছিল। তিনি দাবি করেন, জীবনে সততার পথেই চলেছেন এবং আদালতের রায়ে তা প্রমাণিত হয়েছে। কথা বলতে বলতেই আবেগে কেঁদে ফেলেন তিনি। পাশে দাঁড়িয়ে তাঁকে সান্ত্বনা দেন মণীশ সিসোদিয়া।
নিজেকে সামলে কেজরীবাল (Arvind Kejriwal) আরও বলেন, কয়েক বছর ধরে রাজনৈতিক ভাবে তাঁকে ও তাঁর দলকে আক্রমণ করা হচ্ছিল। কিন্তু আদালত সব অভিযোগ খারিজ করে দেওয়ায় সত্যের জয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন। দেশের বিচারব্যবস্থার উপর আস্থা প্রকাশ করে বিচারপতিকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাঁর দলকে দুর্বল করতে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছিল এবং দলের শীর্ষ নেতাদের জেলে পাঠানো হয়। তিনি দাবি করেন, ক্ষমতায় থাকা অবস্থায় তাঁকেও গ্রেফতার করা হয়েছিল এবং দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছে। মণীশ সিসোদিয়াকেও প্রায় দুই বছর কারাবন্দি থাকতে হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরই রাজনীতিতে বড় প্রভাব পড়ে (Arvind Kejriwal)। পরবর্তী বিধানসভা নির্বাচনে পরাজিত হয় আম আদমি পার্টি এবং সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি। আদালতের এই রায়কে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।








