ভোটের ডিউটির তালিকা প্রকাশ হতেই মালদহে চাঞ্চল্য ছড়িয়েছে। তালিকায় দেখা যাচ্ছে, এমন অনেককে থার্ড পোলিং অফিসার করা হয়েছে, যাঁদের এই কাজের কোনও অভিজ্ঞতা নেই (Election Commission)। এমনকি অনেকে সই করতেও পারেন না, আঙুলের ছাপ দেন। তাঁদের নামও এই তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, কো-অপারেটিভ সংস্থার হেল্পার, সাফাই কর্মী, ঝাড়ুদার এবং মজদুরদেরও থার্ড পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকা সামনে আসতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে (Election Commission)।
ইংরেজবাজার পুরসভা জানিয়েছে, তাদের প্রায় চল্লিশ জন সাফাই কর্মীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হতে পারে। পুরসভার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে (Election Commission)।
পুরসভার এক কর্তা জানিয়েছেন, যাঁরা সাধারণত শহর পরিষ্কার রাখার কাজ করেন, তাঁদের হঠাৎ করে ভোটের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের কোনও নির্বাচনী অভিজ্ঞতা নেই, ফলে কাজ করতে সমস্যার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি নিয়ম মেনেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবুও যদি কোথাও কোনও সমস্যা থাকে, তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে (Election Commission)।
সব মিলিয়ে ভোটের আগে এই ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করেছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজে দক্ষতার প্রশ্নে উঠছে নানা সংশয়। এখন দেখার, কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।










