Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’! দিনহাটায় শোরগোল রোড শোকে ঘিরে
জেলা

‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’! দিনহাটায় শোরগোল রোড শোকে ঘিরে

bjp tmc fags
Email :4

ভোটের আগে দিনহাটায় (Dinhata) রোড শো ঘিরে উত্তেজনা ছড়াল। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রার্থীর সমর্থনে প্রচারে এসে বিক্ষোভের মুখে পড়েন। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে দিনহাটার কলেজ পাড়া এলাকায়।

সেদিন বিকেলে হেলিকপ্টারে করে দিনহাটার পুটিমারী এলাকায় পৌঁছন শমীক ভট্টাচার্য। সেখান থেকে বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে রোড শো শুরু করেন তিনি। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু রোড শো কলেজ পাড়া এলাকায় পৌঁছতেই পরিস্থিতি বদলে যায় (Dinhata)।

ওই এলাকায় একটি দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে বিজেপির কর্মীরাও পালটা স্লোগান দেন। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে (Dinhata)।

স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বড় কোনও অশান্তি ঘটেনি। কারণ, ঘটনাস্থলে আগে থেকেই পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তাঁদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে (Dinhata)।

এরপর কোনও সমস্যা ছাড়াই রোড শো এগিয়ে যায় এবং নির্ধারিত জায়গায় গিয়ে শেষ হয়। তবে ভোটের আগে এই ধরনের ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts