Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ইরান থেকে সরাসরি তেল কিনতে বড় পদক্ষেপ ভারতের! চমক রিলায়েন্সের পরিকল্পনায়
Important

ইরান থেকে সরাসরি তেল কিনতে বড় পদক্ষেপ ভারতের! চমক রিলায়েন্সের পরিকল্পনায়

indian reliance
Email :2

ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি থাকলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয় (Iran Crude OIl)। এই আবহেই ইরান থেকে সরাসরি অপরিশোধিত তেল আমদানির দিকে এগোচ্ছে ভারত। সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থা এই প্রক্রিয়া শুরু করেছে।

জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইরান থেকে সরাসরি তেল কেনার পরিকল্পনা করছে (Iran Crude OIl)। এই বিষয়ে ইতিমধ্যেই প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আইনি জটিলতা এবং অর্থ লেনদেন কোন মুদ্রায় হবে—এসব বিষয় খতিয়ে দেখতে সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে আবেদন জানানো হয়েছে (Iran Crude OIl)।

সূত্রের দাবি, সব অনুমোদন মিললে গুজরাটের সিক্কা বন্দরে ইরান থেকে অপরিশোধিত তেল আনা হতে পারে।

অন্যদিকে, তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, রিলায়েন্সের অনুরোধে ভারতের নৌপরিবহন মন্ত্রক ইরানের চারটি তেলবাহী জাহাজকে সিক্কা বন্দরে নোঙর করার বিশেষ অনুমতি দিয়েছে (Iran Crude OIl)।

এদিকে, ইরানে হামলার প্রভাব সত্ত্বেও ভারতকে আগের মতোই তেল ও গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছে কাতার। দোহায় কাতারের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ ও শুল্কমুক্ত রাখার বিষয়েও কথা হয়েছে বলে জানা গিয়েছে।

জ্বালানি সরবরাহ নিয়ে মরিশাসের সঙ্গেও নতুন চুক্তির পথে ভারত এগোচ্ছে বলে বিদেশ মন্ত্রকের সূত্রে খবর। যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব বাণিজ্যিক চুক্তি থমকে ছিল, সেগুলি পুনরায় চালুর জন্য সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত ও বাহরাইনের সঙ্গে আলোচনা চলছে।

এছাড়া, মার্কিন বিদেশ সচিবের আগামী মাসে ভারতে আসার সম্ভাবনাও রয়েছে, যেখানে জ্বালানি ও বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে।

সব মিলিয়ে আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেই ভারতের জ্বালানি কূটনীতি নতুন মোড় নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts