Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • তৃণমূল নিয়ে বড় দাবি! নির্বাচন কমিশনে গিয়ে যা জানালেন ঋতব্রত, বাড়ল রাজনৈতিক জল্পনা
রাজ্য

তৃণমূল নিয়ে বড় দাবি! নির্বাচন কমিশনে গিয়ে যা জানালেন ঋতব্রত, বাড়ল রাজনৈতিক জল্পনা

rito mamata gyanesh
Email :4

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রকৃত নেতৃত্ব নিজেদের হাতেই রয়েছে বলে দাবি জানিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠক শেষে ঋতব্রত দাবি করেন, দলের নাম বা প্রতীক নিয়ে তাঁদের কোনও বিতর্ক নেই। তাঁর বক্তব্য, দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক, একাধিক প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্য তাঁদের সঙ্গেই রয়েছেন।

ঋতব্রত (Ritabrata Banerjee) শিবির দীর্ঘদিন ধরেই নিজেদের প্রকৃত তৃণমূল বলে দাবি করে আসছে। সেই দাবির ভিত্তিতেই কয়েক দিন আগে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিশেষ অধিবেশনের নথি জমা দেওয়া হয়। সেই অধিবেশনে অরূপ রায়কে দলের চেয়ারপার্সন এবং আখরুজ্জামানকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে বলেও দাবি করা হয়।

বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে প্রায় দশ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করে। প্রতিনিধি দলে ছিলেন নয় জন বিধায়ক এবং এক জন প্রাক্তন মন্ত্রী। বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বলেন, বিশেষ অধিবেশনের সিদ্ধান্তের বিষয়ে আগেই কমিশনকে জানানো হয়েছিল। এবার কমিশনের সামনে তাঁদের বক্তব্যও তুলে ধরা হয়েছে।

তবে বৈঠকের পর ঋতব্রতদের (Ritabrata Banerjee)বক্তব্য ঘিরে নতুন প্রশ্নও উঠেছে। একদিকে তাঁরা দাবি করছেন, দলের নাম, প্রতীক বা নেতৃত্ব নিয়ে কোনও বিরোধ নেই। অন্যদিকে আবার জানিয়েছেন, কমিশনের কাছে তাঁদের দাবি পেশ করা হয়েছে এবং কমিশন সেই বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ঋতব্রত (Ritabrata Banerjee) শিবিরের মূল লক্ষ্য হতে পারে দলের প্রতীক এবং তহবিলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যদিও এই বিষয়ে বৈঠকের পরে স্পষ্ট করে কিছু বলেননি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নির্বাচন কমিশন তাঁদের বক্তব্য শুনেছে এবং সমস্ত নথি পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানাবে।

এই পরিস্থিতিতে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ এবং নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে কমিশনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts