Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ১৮ বছর ধরে রেস্তোরাঁ চালিয়েও শেষরক্ষা হল না! জাপান ছাড়তে বাধ্য ভারতীয় ব্যবসায়ী
বিদেশ

১৮ বছর ধরে রেস্তোরাঁ চালিয়েও শেষরক্ষা হল না! জাপান ছাড়তে বাধ্য ভারতীয় ব্যবসায়ী

indian owner 1
Email :6

প্রায় তিন দশক ধরে জাপানে বসবাস করছেন ভারতীয় রেস্তোরাঁ ব্যবসায়ী মনীশ কুমার (Indian Owner)। জাপানের সাইতামা অঞ্চলে গত ১৮ বছর ধরে নিজের রেস্তোরাঁ চালিয়ে আসছিলেন তিনি। কিন্তু হঠাৎ বদলে যাওয়া অভিবাসন নিয়মের জেরে তাঁর ব্যবসায়িক ভিসা নবীকরণে আপত্তি জানায় জাপানের প্রশাসন। আর সেই কারণেই এবার রেস্তোরাঁ বন্ধ করে পরিবার নিয়ে ভারতে ফেরার প্রস্তুতি নিতে হচ্ছে তাঁকে (Indian Owner)।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভেঙে পড়েন মনীশ (Indian Owner)। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার সন্তানরা শুধু জাপানি ভাষাই বলতে পারে। ওদের সব বন্ধুও জাপানি। এখানে আমরা জীবন গড়ে তুলেছি। এখন হঠাৎ বলা হচ্ছে ভারতে ফিরে যেতে।”

১৩ মে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আবেগে ভেঙে পড়ে মনীশ (Indian Owner) বলছেন, “আমি কঠোর পরিশ্রম করে এখানে বাড়ি কিনেছি, ব্যবসা দাঁড় করিয়েছি। আমি কোনও ভুল করিনি। শুধু নিয়ম বদলে গিয়েছে বলে আমাদের দেশে ফিরে যেতে বলা হচ্ছে। এটা খুব নিষ্ঠুর।”

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভিসা নবীকরণ করেই জাপানে ছিলেন মনীশ। তিনি স্থায়ী নাগরিকত্ব বা জাপানের নাগরিকত্বের জন্য আবেদন করেননি। আর নতুন নিয়ম অনুযায়ী তিনি প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেননি বলেই ভিসা নবীকরণে সমস্যা তৈরি হয়েছে (Indian Owner)।

গত বছরের শেষ দিকে জাপান তাদের ব্যবসায়িক ভিসার নিয়ম আরও কঠোর করে। নতুন নিয়ম অনুযায়ী ব্যবসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম মূলধনের পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে। পাশাপাশি জাপানি ভাষায় দক্ষতাও এখন গুরুত্বপূর্ণ শর্ত হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের দাবি, ভিসা ব্যবস্থার অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকেই ব্যবসায়িক ভিসার আবেদন অনেক কমে গিয়েছে বলে খবর। এই নিয়ম পুনর্বিবেচনার দাবিতে একটি অনলাইন আবেদনেও হাজার হাজার মানুষ সই করেছেন।

মনীশ কুমারের ঘটনা সামনে আসতেই জাপানের অভিবাসন নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করা বহু বিদেশির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts