Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভোট পরবর্তী হিংসা ঘিরে তোলপাড়! রাতারাতি সাসপেন্ড ক্যানিং থানার আইসি
জেলা

ভোট পরবর্তী হিংসা ঘিরে তোলপাড়! রাতারাতি সাসপেন্ড ক্যানিং থানার আইসি

canning violence
Email :5

ভোটের ফল ঘোষণার পর থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এলাকায় (Canning) উত্তেজনা বাড়ছে। বিজেপির অভিযোগ, এলাকায় ভোট পরবর্তী হিংসা ও দুষ্কৃতী তাণ্ডব চলছে। এই অভিযোগকে সামনে রেখেই বৃহস্পতিবার ক্যানিং থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই সাসপেন্ড করা হল ক্যানিং থানার আইসি অমিত হাতিকে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বিজেপির দাবি, ভোট মিটতেই এলাকায় তৃণমূলের মদতে দুষ্কৃতীদের দাপট বেড়েছে (Canning)। বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ। এমনকি আগ্নেয়াস্ত্র নিয়েও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের নেতৃত্বে ক্যানিং থানায় ডেপুটেশন দেওয়া হয়। পরে ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করে বিক্ষোভও দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা।

বিকর্ণ নস্করের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। পুলিশকে একাধিকবার জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি (Canning)।

পুলিশ সূত্রে খবর, বিজেপির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। যদিও কোনও আগ্নেয়াস্ত্র বা দুষ্কৃতীর খোঁজ মেলেনি বলে দাবি পুলিশের। এর মধ্যেই জেলা পুলিশের তরফে জানানো হয়, ক্যানিং থানার আইসি অমিত হাতিকে সাসপেন্ড করা হয়েছে (Canning)।

অন্যদিকে, ক্যানিং পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে তৃণমূলের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও কিছু পায়নি বলেও তিনি জানান।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আপাতত ক্যানিং থানায় নতুন কোনও আইসি নিয়োগ করা হয়নি। বারুইপুর জেলা পুলিশ সদর দফতর থেকেই থানার কাজকর্ম দেখভাল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts