Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • মৃত্যুশয্যায় দাউদ! পর্দার গল্পেই কি বাস্তবের ইঙ্গিত? চাঞ্চল্যকর মন্তব্য
বিদেশ

মৃত্যুশয্যায় দাউদ! পর্দার গল্পেই কি বাস্তবের ইঙ্গিত? চাঞ্চল্যকর মন্তব্য

dawood ibrahim
Email :5

বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে ‘ধুরন্ধর দুই’। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। একদিকে ছবির আয় বাড়ছে, অন্যদিকে ছবির গল্প নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে দাউদ ইব্রাহিমকে (Ibrahim Dawood) যেভাবে ছবিতে দেখানো হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।

ছবিতে দেখানো হয়েছে, দাউদ ইব্রাহিম (Ibrahim Dawood) মৃত্যুশয্যায় রয়েছেন। এই দৃশ্য নিয়েই এবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানের এক রাজনীতিবিদ নবিল গাবোল এক সাক্ষাৎকারে এমন কিছু মন্তব্য করেছেন, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর কথায়, তিনি নিজে কখনও দাউদের (Ibrahim Dawood) সঙ্গে দেখা করেননি। তবে শুনেছেন, করাচির ক্লিফটন এলাকায় তিনি থাকতে পারেন। কিন্তু তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত নন তিনি।

এই মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি দাউদ (Ibrahim Dawood) সত্যিই আর বেঁচে নেই? যদিও এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। গাবোল স্পষ্টই বলেছেন, ছবিতে যা দেখানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের মিল আছে কি না, তা তিনি জানেন না।

ছবিতে ‘জামিল জামালি’ নামে একটি চরিত্রও রয়েছে, যাকে ঘিরে গল্পে বড় মোড় আসে। এই চরিত্রটিই দাউদকে বিষ দিয়ে অসুস্থ করে দিয়েছে বলে দেখানো হয়েছে (Ibrahim Dawood)। এই চরিত্র নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, এই ছবির প্রথম অংশ বিশ্বজুড়ে বিপুল আয় করেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই দ্বিতীয় অংশও বক্স অফিসে সাফল্যের দিকে এগোচ্ছে। ফলে ছবির গল্প, চরিত্র এবং বাস্তবের মিল—সব মিলিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts