Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বুথ সভাপতির বাড়িতে পুলিশ! পৌঁছে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি প্রার্থী
জেলা

বুথ সভাপতির বাড়িতে পুলিশ! পৌঁছে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি প্রার্থী

bjp candiate
Email :3

ভোটের আগে বীরভূমের সিউড়িতে উত্তেজনা ছড়াল পুলিশ ও বিজেপি নেতার বচসাকে কেন্দ্র করে (BJP Candidate)। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপির এক বুথ সভাপতির বাড়িতে গিয়ে তাঁকে ধমক দেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে রবীন্দ্রপল্লি এলাকায় চাঞ্চল্য তৈরি হয় (BJP Candidate)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বুথ সভাপতির বাড়িতে পুলিশ পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে (BJP Candidate)। অভিযোগ, পুলিশের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁকে হুমকি দেন। এই খবর পেয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় (BJP Candidate) দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

সেখানে দাঁড়িয়ে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন (BJP Candidate)। তাঁর অভিযোগ, প্রশাসনের একাংশ নিরপেক্ষভাবে কাজ না করে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ কি এখানে অন্য কোনও কাজ করতে এসেছে, না কি রাজনৈতিক দলের মতো আচরণ করছে।

ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।

এই ঘটনার সঙ্গে জুড়ে উঠে আসে সাম্প্রতিক একটি বিতর্কও। বীরভূমে ডিউটির সময় কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে সময় কাটানোর অভিযোগে শাস্তির মুখে পড়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে বিজেপি প্রার্থী কটাক্ষ করেন।

ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts