Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • আইপিএল ঘিরে চাঞ্চল্য! হোটেল রুমে মিলল বিদেশি কর্মীর রহস্যমৃত্যু
খেলা

আইপিএল ঘিরে চাঞ্চল্য! হোটেল রুমে মিলল বিদেশি কর্মীর রহস্যমৃত্যু

dead body w
Email :5

আইপিএল (IPL) চলাকালীন এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। মুম্বইয়ের একটি নামী হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক বিদেশি সম্প্রচারকর্মীর দেহ। এই ঘটনায় শোরগোল পড়েছে ক্রিকেট মহলে।

মৃত ব্যক্তির নাম ইয়ান উইলিয়ামস ল্যাংফোর্ড (IPL)। তিনি বিসিসিআইয়ের সম্প্রচার প্রকৌশলী হিসেবে কাজ করতেন এবং আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, তিনি গত চব্বিশ মার্চ থেকে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে থাকছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 29 মার্চ ম্যাচের কাজ শেষ করে তিনি হোটেলে ফেরেন। কিন্তু পরদিন, অর্থাৎ 30 মার্চ, রিসেপশন থেকে তাঁর ঘরে ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি। এরপর হোটেলের কর্মীরা সন্দেহ হওয়ায় মাস্টার চাবি দিয়ে দরজা খুলে দেখেন, তিনি মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন (IPL)।

তৎক্ষণাৎ হোটেলের চিকিৎসককে ডাকা হলে তিনি তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ ইতিমধ্যেই একটি আকস্মিক মৃত্যুর মামলা রুজু করেছে। কীভাবে এই মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আইপিএলের মতো বড় টুর্নামেন্ট চলাকালীন এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে ক্রিকেট মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts