Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ফর্ম ছয় নিয়ে রণক্ষেত্র! সিইও দফতরের সামনে বিজেপি-তৃণমূলের ভয়াবহ সংঘর্ষ
রাজ্য

ফর্ম ছয় নিয়ে রণক্ষেত্র! সিইও দফতরের সামনে বিজেপি-তৃণমূলের ভয়াবহ সংঘর্ষ

tmc bjp
Email :4

ফর্ম ছয় জমা দেওয়াকে কেন্দ্র করে কলকাতার স্ট্র্যান্ড রোডে সিইও দফতরের সামনে চরম উত্তেজনা ছড়াল। বিজেপি ও তৃণমূল (BJP-TMC Clash) কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়।

অভিযোগ, বিজেপির পক্ষ থেকে বেআইনি ভাবে ফর্ম ছয় জমা দিয়ে অন্য রাজ্যের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় তোলা হচ্ছে (BJP-TMC Clash)। এই অভিযোগ তুলে আগের দিনই সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন এবং বিএলওদের নজরদারির নির্দেশ দেন।

মঙ্গলবার দুপুরে বিরোধী দলনেতা সিইও দফতরে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ, বিজেপির এক নেতা ব্যাগভর্তি ফর্ম ছয় নিয়ে দফতরে ঢুকে তা জমা দেন (BJP-TMC Clash)। দাবি করা হয়েছে, ওই নেতা প্রায় চারশো ফর্ম জমা দেওয়ার কথা স্বীকারও করেছেন।

এরপরই তৃণমূলের কর্মী-সমর্থক এবং বিএলওরা ওই ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিজেপি কর্মীরাও জড়ো হন। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে হাতাহাতিতে গড়ায়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেড তৈরি করে দু’পক্ষকে আলাদা করে। তবে উত্তেজনা থামেনি। অভিযোগ, ব্যারিকেড টপকে তৃণমূল কর্মীদের বাইক ভাঙচুর করা হয়।

পুরো ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটের আগে এই ঘটনা নতুন করে রাজনৈতিক সংঘাতকে সামনে এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts