Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সবাইকে চমকে দিয়ে শেষমেশ ঘাসফুলে প্রতীক-উর, নেপথ্যে কী বড় সমীকরণ
রাজ্য

সবাইকে চমকে দিয়ে শেষমেশ ঘাসফুলে প্রতীক-উর, নেপথ্যে কী বড় সমীকরণ

abhishek and pratik Ur rahman
Email :4

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সদ্য প্রাক্তন সিপিএম নেতা প্রতীক-উর-রহমান (Pratik Ur Rahman)। শনিবার আমতলার পার্টি অফিসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়–এর হাত ধরেই শাসকদলে যোগ দেন প্রতীক-উর-রহমান। গত এক সপ্তাহ ধরে তাঁর দলবদল নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। পরে তিনি নিজেই ঘোষণা করেছিলেন যে একুশে ফেব্রুয়ারি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন (Pratik Ur Rahman)।

সিপিএম ছাড়ার পর প্রতীক-উর-রহমান (Pratik Ur Rahman) জানিয়েছিলেন, রাজ্যের একাধিক রাজনৈতিক দল তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। তবে তিনি কোন দলে যোগ দেবেন তা স্পষ্ট করেননি। যদিও রাজনৈতিক মহলে শুরু থেকেই জোর গুঞ্জন ছিল যে তিনি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস–এই যোগ দিতে পারেন। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। লোকসভা নির্বাচনে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন, সেই অভিষেকের হাত ধরেই লাল পতাকা ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন তিনি (Pratik Ur Rahman)। এর ফলে সিপিএম শিবিরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই যোগদান প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি প্রতীক-উর-রহমানকে (Pratik Ur Rahman) দীর্ঘদিন মিটিং মিছিলে সক্রিয় ভাবে দেখেছেন। তাঁর কথায়, ব্যক্তিগত ভাবে প্রতীক-উর কখনও বিরোধী দলকে ব্যক্তিগত আক্রমণ করেননি। বিজেপির বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতেই এই যোগদান গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন ইস্যুতে দ্বিচারিতার অভিযোগও তোলেন অভিষেক। তিনি বলেন, সিপিএম অন্য রাজ্যে ক্ষমতায় থেকেও বাংলায় সেইভাবে আন্দোলন গড়ে তুলতে পারছে না, যা তাদের মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts