Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ২৭ বলে রেকর্ড হাফসেঞ্চুরি! ঈশানের ঝড়ে কলম্বোয় বিধ্বস্ত পাকিস্তান
খেলা

২৭ বলে রেকর্ড হাফসেঞ্চুরি! ঈশানের ঝড়ে কলম্বোয় বিধ্বস্ত পাকিস্তান

ishan kishan editted
Email :8

কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মহারণে আবারও আলোচনায় উসমান তারিক। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। সেই উসমান নানা ধরনের ডেলিভারি করে আটকে রাখলেন ভারতীয় ব্যাটারদের। সন্ধ্যায় এক পশলা বৃষ্টির পর মাঠে উপস্থিত ছিলেন বিশ্বকাপের (T20 World Cup) অ্যাম্বাসাডর রোহিত শর্মা, সঙ্গে রাজীব শুক্ল ও জয় শাহ। তাঁদের সামনেই নিজের কেরিয়ারের নতুন অধ্যায় লিখলেন ঈশান কিষান। তবে এশিয়া কাপের মতোই টসে দুই দলের অধিনায়ক করমর্দন করেননি।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা (T20 World Cup)। পাকিস্তান দলে পরিবর্তন না হলেও ভারত দুই বদল আনে। হাসপাতাল থেকে সেরে ওঠার পর দলে ফিরেছিলেন অভিষেক শর্মা। কিন্তু রান এল না তাঁর ব্যাটে। প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে ফেরেন তিনি। শেষ ছ’টি ম্যাচে চারবার শূন্য রানে আউট হওয়ায় তাঁকে নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

অভিষেক ফিরতেই দায়িত্ব নেন ঈশান কিষান (T20 World Cup)। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন তিনি। পাকিস্তানের বোলিং আক্রমণকে চাপে ফেলেন একের পর এক বাউন্ডারিতে। মাত্র ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন ঈশান, যা পাকিস্তানের বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম হাফসেঞ্চুরি। নবম ওভারে সাইম আইয়ুবের বলে আউট হওয়ার আগে ৪০ বলে ৭৭ রান করেন তিনি। তখন ভারতের স্কোর দ্রুত ২০০-র দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছিল।

ঈশান আউট হতেই রানের গতি কমে যায় (T20 World Cup)। ১৫তম ওভারে পরপর দুই বলে তিলক বর্মা ও হার্দিক পাণ্ডিয়া আউট হন। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান করেন। উসমান তারিকের স্পিনে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না ভারতীয় ব্যাটাররা। শিবম দুবে ২৭ রান করলেও শেষ ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হন। রিঙ্কু সিং ৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত তোলে ১৭৫ রান, যা এই বিশ্বকাপের অন্যতম বড় স্কোর।

এই পিচ স্পিনারদের জন্য সহায়ক ছিল। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। উসমান তারিক, সলমন ও শাহিন আফ্রিদি একটি করে উইকেট পান। শাহিন মাত্র দুই ওভার বল করেন। ভারতের হয়ে পেস আক্রমণে ছিলেন জশপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ডিয়া।

এই ম্যাচে হারলে পাকিস্তানের সুপার এইটে ওঠা কঠিন হয়ে যাবে। অন্যদিকে ভারত জিতলেই পরের পর্ব প্রায় নিশ্চিত। কলম্বোর এই লড়াই তাই শুধু আরেকটি ম্যাচ নয়, দুই দলের ভবিষ্যৎ নির্ধারণের মঞ্চও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts