নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বার্তা দিয়েছে দলটি (Bangladesh Election)।
শুক্রবার সকালে নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে পোস্ট করে বিএনপি চেয়ারম্যান ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানান (Bangladesh Election)। তিনি লেখেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে এই জয়ের জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা। আরেকটি পোস্টে তিনি জানান, এই জয় বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন। পাশাপাশি তিনি বলেন, ভারত গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকবে এবং দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করবে।
এর জবাবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, তাঁদের পক্ষ থেকেও নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ বাড়বে (Bangladesh Election)।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নিয়েছিলেন মহম্মদ ইউনুস। তাঁর শাসনকালে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বেড়েছিল বলে রাজনৈতিক মহলের দাবি। একাধিক কূটনৈতিক ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
এই পরিস্থিতির মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। মৌলবাদী রাজনীতির প্রশ্নে বিতর্কে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে পিছনে ফেলে ক্ষমতায় আসে বিএনপি। নতুন সরকার গঠনের আগে থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের নতুন সরকারের এই অবস্থান দিল্লির কাছে ইতিবাচক ইঙ্গিত। একই সঙ্গে আঞ্চলিক রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। এখন দেখার, ক্ষমতায় এসে তারেক রহমান কীভাবে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যান।












