Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • খালেদার পথেই কি হাঁটবেন তারেক? জামাত প্রশ্নে জোর জল্পনা
বিদেশ

খালেদার পথেই কি হাঁটবেন তারেক? জামাত প্রশ্নে জোর জল্পনা

jammat
Email :5

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সময় পর এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে (Bangladesh Election)। বাংলাদেশে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে সরকার গঠনের পথে দলটি। প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান।

এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় ভোটের ময়দান (Bangladesh Election) অনেকটাই ফাঁকা ছিল। সেই পরিস্থিতিতে সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তবে সব থেকে বড় চমক এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ফলাফলে। ২৯৯টি আসনের মধ্যে ৭০-এর বেশি আসনে জয় পেয়ে তারা সংসদে প্রধান বিরোধী দল হিসেবে বসতে চলেছে। বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম এত বড় সাফল্য পেল জামাত।

ফল প্রকাশের পরই প্রতিক্রিয়া জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন, বাংলাদেশে জামাত থাকলে সন্ত্রাসবাদের আশঙ্কা থেকেই যায়। একই সঙ্গে তিনি বিএনপির সঙ্গে আলোচনায় বসার ইচ্ছাও প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলের মতে, জামাতের বাড়বাড়ন্ত ঠেকাতেই এই বার্তা।

অতীতে প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়া এবং শেখ হাসিনা দু’জনেই জামাতকে সীমিত প্রভাবের মধ্যে রেখেছিলেন (Bangladesh Election)। সংসদে তাদের আসন সংখ্যা কখনও ১৫-এর বেশি হয়নি। পরবর্তীতে শেখ হাসিনার আমলে জামাতকে নিষিদ্ধও করা হয়।

কিন্তু ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান মহম্মদ ইউনুস জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন (Bangladesh Election)। উল্টে আওয়ামি লিগ নিষিদ্ধ হয়ে যায়। ফলে এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি হাসিনার দল। এতে জামাতের পথ আরও সহজ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বর্তমানে শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন। তিনি এই নির্বাচনকে প্রহসন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, নতুন সরকার গঠনের আগে থেকেই প্রশ্ন উঠছে— সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে জামাত কী ভূমিকা নেবে? কট্টর ইসলামপন্থী রাজনীতির প্রভাব কতটা বাড়বে?

সবচেয়ে বড় প্রশ্ন, জামাতকে সামাল দিতে কী কৌশল নেবেন তারেক রহমান? প্রয়োজনে কি আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা তুলে তাদের রাজনীতিতে ফেরার পথ খুলে দেওয়া হবে? নাকি সম্পূর্ণ নতুন সমীকরণে চলবে বাংলাদেশ? নতুন সরকারের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts