রাজ্য সরকার ঠিক সময়ে অফিসার নিয়োগের তথ্য না দেওয়ায় সুপ্রিম কোর্টের সামনে পড়তে হয়েছিল। শেষ শুনানিতে শীর্ষ আদালত রাজ্যকে বিষয়টি সময়মতো জানাতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পরও সমস্যা মিটেনি। এবার নির্বাচন কমিশন (Election Commission)অভিযোগ তুলেছে, ৮৫০৫ জন অফিসারের তালিকা পাঠানো হলেও অনেকের তথ্য এখনও কমিশনের হাতে পৌঁছায়নি।
সুপ্রিম কোর্টের শুনানির ২৪ ঘণ্টা আগে তড়িঘড়ি তালিকা পাঠানো হয়। শুনানিতে কমিশন (Election Commission) জানিয়েছে, নাম দেওয়ায় তা হল, কিন্তু অফিসারদের সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। এরপর আদালত নির্দেশ দেয়, ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের তথ্য মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ডিইও ও ইআরওদের কাছে জমা দিতে হবে। অফিসারদের তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে, কারা কাজ পাবেন।
কিন্তু আজ শুক্রবার পর্যন্ত পুরো তথ্য কমিশনের (Election Commission) হাতে পৌঁছায়নি বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো তালিকায় ২ হাজার জনের তথ্য এখনও নেই। এর মধ্যে ৫০০ জন ইতিমধ্যেই এইআরও হিসেবে কাজ করছেন। কমিশনের প্রশ্ন, একজন এইআরও থাকলেও কীভাবে মাইক্রোঅবজারভার হিসেবে কাজ করবেন?
রাজ্যের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। নেতা সজল ঘোষ বলেন, “৫০০ জন এইআরও থাকার পরও তাদের নাম পাঠানো হয়েছে। এভাবে সুপ্রিম কোর্টেও মিথ্য কথা বলা হয়েছে।”
সুপ্রিম কোর্ট শুনানিতে জানিয়েছিল, “আমরা ৪ তারিখে নামের তালিকা দিতে বলেছি। ৭ তারিখে দেওয়া হয়েছে। ৪ বা ৫ তারিখে দেওয়া যেত। আমরা এই নিয়ে বিতর্ক চাই না। বিতর্ক হলে মুখ্য সচিবকে নির্দেশ দিতে হবে।”









