Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ‘বন্দে মাতরম’ বাজলেই দাঁড়াতে হবে! কেন্দ্রের নয়া নির্দেশে তীব্র আপত্তি মুসলিম ল বোর্ডের
দেশ

‘বন্দে মাতরম’ বাজলেই দাঁড়াতে হবে! কেন্দ্রের নয়া নির্দেশে তীব্র আপত্তি মুসলিম ল বোর্ডের

mulim law board a
Email :5

সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ (Vande Matarm)বাজলে দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক করা হল। বুধবার এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের দাবি, এই নির্দেশ অসাংবিধানিক এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

মুসলিম ল বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই নির্দেশ (Vande Matarm) সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী এবং সংখ্যালঘুদের মৌলিক অধিকার লঙ্ঘন করে। তাদের বক্তব্য, ‘বন্দে মাতরম’ (Vande Matarm) গানের কিছু অংশে দুর্গা ও অন্যান্য দেবদেবীর উল্লেখ রয়েছে, যা ইসলামের একেশ্বরবাদী বিশ্বাসের সঙ্গে মিল খায় না। মুসলিমরা একমাত্র আল্লাহর উপাসনা করেন বলে তারা জানিয়েছে। বোর্ডের আরও দাবি, গানের কয়েকটি পংক্তি ধর্মনিরপেক্ষ মূল্যবোধের বিরুদ্ধেও যায়। তারা কেন্দ্রের বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। তা না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সব সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পর ‘বন্দে মাতরম’ (Vande Matarm) বাজাতে হবে। রাষ্ট্রপতি কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকলে তাঁর আগমন ও প্রস্থানের সময়ও এই গান বাজাতে হবে। পদ্ম পুরস্কারের মতো নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও গানটি পরিবেশন করতে হবে। তবে সিনেমা হলে গানটি বাজানো বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট করা হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, এবার থেকে ‘বন্দে মাতরম’-এর সব ছয়টি স্তবকই গাইতে হবে। উল্লেখ্য, ১৯৩৭ সালে কংগ্রেস আমলে গানটির চারটি স্তবক বাদ দেওয়া হয়েছিল। কেন্দ্রের মতে, নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগানো এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে।

এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। একদিকে কেন্দ্র দেশপ্রেমের বার্তা জোরদার করতে চাইছে, অন্যদিকে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন তুলে সরব হয়েছে সংখ্যালঘু সংগঠনগুলি।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts