Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • বিশ্বকাপের আগে ধাক্কা! হঠাৎ অসুস্থ অভিষেক শর্মা, পাকিস্তান ম্যাচ নিয়ে বড় সংশয়
খেলা

বিশ্বকাপের আগে ধাক্কা! হঠাৎ অসুস্থ অভিষেক শর্মা, পাকিস্তান ম্যাচ নিয়ে বড় সংশয়

abhishek sharma a
Email :3

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি কবে মাঠে ফিরবেন, আদৌ মেগা টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

সূত্রের খবর, বিশ্বকাপ শুরুর আগের দিন কিছু খাওয়ার পর থেকেই অভিষেকের (Abhishek Sharma) পেটের সমস্যা শুরু হয়। গত ৬ ফেব্রুয়ারি নেট প্র্যাক্টিসের সময়ই তিনি পেটে অস্বস্তি অনুভব করেন। সেই অবস্থাতেই আমেরিকার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামেন। তবে মাঠে তাঁর অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতেও বেরোতে পারেননি তিনি।

আমেরিকা ম্যাচের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পেটের সমস্যার কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। অসুস্থ শরীর নিয়েই মুম্বই থেকে দলের সঙ্গে দিল্লি যান অভিষেক (Abhishek Sharma)। কিন্তু আবহাওয়ার পরিবর্তনে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, দ্রুত ওজনও কমে গিয়েছে তাঁর। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এখন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু কবে মাঠে নামবেন, তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। টিম ম্যানেজমেন্ট অভিষেককে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। ফলে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। শ্রীলঙ্কা সফরের আগে তাঁকে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা চলছে। এজন্য তাঁর ব্যক্তিগত ট্রেনারকে দিল্লিতে ডাকা হয়েছে বলে খবর।

ক্রিকেট মহলের একাংশের দাবি, শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নিমন্ত্রণে যেতে হয়েছিল অভিষেককে। দলের ভিতরে জায়গা ধরে রাখতে কোচের সঙ্গে সম্পর্ক ভাল রাখা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেই নিমন্ত্রণের পর থেকেই তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে বলে জল্পনা ছড়িয়েছে।

এখন সবার নজর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের দিকে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেক শর্মা খেলতে পারবেন কি না, তা নিয়েই উদ্বেগে ভারতীয় সমর্থকেরা। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযানে তাঁর অনুপস্থিতি বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts