সুপ্রিম কোর্টে মঙ্গলবার সকাল থেকে নজর ছিল আইপ্যাক অফিসে তল্লাশি সংক্রান্ত মামলার (IPAC Case) দিকে। কী নির্দেশ দেবে আদালত, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী দাবি জানাবে, তা নিয়ে আলোচনা চলছিল। তবে শেষ মুহূর্তে শুনানি স্থগিত হয়ে যায়। শীর্ষ আদালতে শুনানি (IPAC Case) হওয়ার কথা থাকলেও আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় তাঁর জুনিয়র শুনানি স্থগিত করার আবেদন জানান।
বেঞ্চে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি ছিলেন। স্বাস্থ্যগত কারণে আবেদন জানানো হওয়ায় সলিসিটর জেনারেল তুষার মেহতা কোনও আপত্তি জানাননি (IPAC Case) । আদালত আগামী ১৮ ফেব্রুয়ারি শুনানি করার জন্য দিন ধার্য করেছে।
মামলা ৮ জানুয়ারির ঘটনায় দায়ের করা হয়েছিল। তৎকালীন সময়ে প্রতীক জৈনের বাড়ি ও তাঁর অফিস, অর্থাৎ তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC Case) অফিসে তল্লাশি চালাচ্ছিল ইডি। সেই সময় ভিতরে ঢুকে ফাইল বের করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ছিনতাইয়ের অভিযোগ করে ইডি।
গত সপ্তাহেও শুনানি হয়নি, কারণ কপিল সিব্বল তখনও অসুস্থ ছিলেন। বারবার শুনানি স্থগিত হওয়ায় বিজেপি খুশি নয়। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “অসুস্থতার ক্ষেত্রে বিরোধিতা করার কিছু নেই। তবে এই সময় শুনানি হলে হয়তো রাজ্য সরকারই অসুস্থ হয়ে পড়ত।”
অন্যদিকে, তৃণমূল দাবি করেছে, বিজেপি অযথা মন্তব্য করছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, অন্য কোনও কোর্টেও এদিন কপিল সিব্বল মামলা লড়ছিলেন না।










