Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মুম্বই বিমানবন্দরে চরম আতঙ্ক, টেক অফের আগেই সংঘর্ষ দুই বিমানের
দেশ

মুম্বই বিমানবন্দরে চরম আতঙ্ক, টেক অফের আগেই সংঘর্ষ দুই বিমানের

mumbai airport
Email :3

মাত্র কয়েক দিন আগেই বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু ঘিরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের মহারাষ্ট্রে ভয়ানক বিমান দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। মঙ্গলবার রাতে মুম্বইয়ে দু’টি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ অল্পের জন্য এড়ানো গিয়েছে। শেষ পর্যন্ত সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন (Mumbai Airport)।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) থেকে কোয়েম্বাটোরের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। টেক অফের ঠিক আগের মুহূর্তে আচমকাই সেই বিমানের ডানার সঙ্গে ধাক্কা লাগে সদ্য অবতরণ করা ইন্ডিগো বিমানের। হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগো বিমানটি তখন ল্যান্ডিং প্রক্রিয়া শেষ করছিল। দুই বিমানের ডানদিকের ডানায় সংঘর্ষ হয় (Mumbai Airport)।

এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় রক্ষা পান যাত্রীরা। সঙ্গে সঙ্গে দু’টি বিমান থেকেই যাত্রীদের নামিয়ে আনা হয়। কোনও হতাহতের খবর নেই। আপাতত দু’টি বিমানকেই বিস্তারিত পরীক্ষার জন্য পর্যবেক্ষণে পাঠানো হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ডিজিসিএ-র মুম্বইয়ের আধিকারিকরা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রকের তরফেও বিবৃতি দেওয়া হয়েছে। এক মুখপাত্র জানান, এয়ার ইন্ডিয়ার বিমানটি তখন মুম্বই ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল এবং ইন্ডিগো বিমানটি ল্যান্ড করছিল। দু’টি বিমানের টেক অফ ও ল্যান্ডিং প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই ডানায় সংঘর্ষ হয়।

এই ঘটনায় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো— দুই সংস্থাই জানিয়েছে, সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি একের পর এক উড়ান সংক্রান্ত ঘটনায় উদ্বেগ বাড়ছে। অজিত পওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে তাজা। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের মন্ত্রী পঙ্কজা মুন্ডের হেলিকপ্টারেও যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে, যার জেরে তাঁর সফর বাতিল করতে হয়। এই পরিস্থিতিতে মুম্বইয়ে এত কাছাকাছি সময়ে দু’টি বিমানের ওঠানামা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থায় কোথাও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts