Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • জামাতের ভয় দেখিয়ে ভোট? বাংলাদেশবাসীকে ভোট না দেওয়ার অনুরোধ হাসিনা-পুত্রের
বিদেশ

জামাতের ভয় দেখিয়ে ভোট? বাংলাদেশবাসীকে ভোট না দেওয়ার অনুরোধ হাসিনা-পুত্রের

hasina son
Email :3

ওপার বাংলায় (Bangladesh) জাতীয় নির্বাচন হতে চলেছে। কিন্তু সেই নির্বাচনে অংশ নিতে পারছে না বাংলাদেশের অন্যতম পুরনো দল আওয়ামী লিগ। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভোট নিয়ে এপার বাংলা থেকেই বড় বার্তা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বাংলাদেশের মানুষকে জাতীয় নির্বাচন বয়কট করার ডাক দিয়েছেন (Bangladesh)।

কলকাতায় দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শাহিদুল হাসান খোকনের লেখা ‘ইনশাআল্লাহ বাংলাদেশ’ বইয়ের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। সেই অনুষ্ঠান থেকেই তিনি বাংলাদেশের ভোট নিয়ে কড়া বার্তা দেন। জামাতের হুমকি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি দেশবাসীকে ভোট না দেওয়ার অনুরোধ জানান।

সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, বাংলাদেশের (Bangladesh) নির্বাচন আদৌ সুষ্ঠু নয়। তাঁর দাবি, এটি নির্বাচন নয়, বরং আগে থেকেই ঠিক করে রাখা একটি ‘সিলেকশন’। তিনি বলেন, মৌলবাদী নয় এমন রাজনৈতিক দলগুলিকে কার্যত নির্বাসনে পাঠানো হয়েছে। জাতীয় পার্টিকে নির্যাতন করা হচ্ছে, ফলে তাদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, জামাতের ভোটসংখ্যাও খুব বেশি নয়, কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট সংখ্যা বাড়ানো হবে। এই পোস্টাল ব্যালট কোথায় বসে দেওয়া হচ্ছে, তা বোঝার কোনও উপায় থাকবে না বলেও দাবি করেন তিনি।

এদিন সজীব ওয়াজেদ জয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই সব অভিযোগ নাকি এফবিআইয়ের নথিতেও রয়েছে। তাঁর আরও অভিযোগ, যেভাবে ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রভাব খাটিয়ে সরকার গঠন করেছে, বাংলাদেশেও তেমনই প্রভাব বিস্তারের চেষ্টা করছে আমেরিকা।

হাসিনা-পুত্র দাবি করেন, এই নির্বাচনে ফলাফল আগেই ঠিক করে রাখা হয়েছে। তাঁর মতে, বিএনপি একা ক্ষমতায় আসতে পারবে না। জামাতের প্রভাব রেখে সরকার গঠনের পরিকল্পনা করা হয়েছে। তাই ভোট দিলেও ফল বদলাবে না বলেই তিনি মনে করেন।

বাংলাদেশের মানুষের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় স্পষ্ট ভাষায় বলেন, কেউ যেন ভোট দিতে না যান। তাঁর বক্তব্য, শুধুমাত্র আওয়ামী লিগের সমর্থকদের জন্য নয়, সব মানুষের কাছেই এই আবেদন। ভোট না দিলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংবিধান রক্ষা করতে চাইলে ভোট বয়কটই একমাত্র পথ বলেই মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts