Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ১ এপ্রিল থেকে মাসে ১৫০০ টাকা! যুবসাথী প্রকল্পে কারা পাবেন ভাতা, জানুন এখনই
রাজ্য

১ এপ্রিল থেকে মাসে ১৫০০ টাকা! যুবসাথী প্রকল্পে কারা পাবেন ভাতা, জানুন এখনই

mamata banerjee plane
Email :7

১ এপ্রিল থেকে রাজ্যে চালু হচ্ছে যুবসাথী (Yuva Sathi) প্রকল্প। অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা মাসিক দেড় হাজার টাকা করে ভাতা পাবেন। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে কেউ চাকরি পেলে তাঁর ভাতা (Yuva Sathi) বন্ধ হয়ে যাবে।

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। আবেদনপত্র জমা দিলেই প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যের যুবকল্যাণ দপ্তরের ওয়েবসাইটেও আবেদনপত্র পাওয়া যাবে।

আবেদনের (Yuva Sathi) জন্য নিজের মোবাইল নম্বর দিতে হবে। প্রয়োজন হবে আধার কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

তবে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাঁরা সরকারি বা বেসরকারি কোনও প্রতিষ্ঠানে কর্মরত, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না। এছাড়া যাঁরা ইতিমধ্যে রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরাও যুবসাথী প্রকল্পের ভাতা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক ভাতা যাঁরা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প বড় সহায়তা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এখন নজর, কতজন আবেদন করেন এবং কবে থেকে ভাতা হাতে পান উপভোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts