Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দোলের আগেই চমক! গরমের মাঝেই কোথায় নামবে বৃষ্টি, জেনে নিন আজই
রাজ্য

দোলের আগেই চমক! গরমের মাঝেই কোথায় নামবে বৃষ্টি, জেনে নিন আজই

kolkata rain
Email :2

চড়চড়িয়ে বাড়ছে গরম (Weather Update)। মার্চের শুরুতেই দোল, তার আগেই তাপমাত্রা কতটা উঠবে তা নিয়ে চিন্তা বাড়ছে। এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। তবে এই বৃষ্টি সারা রাজ্যে নয়, নির্দিষ্ট কিছু জেলাতেই হতে পারে।

আবহাওয়া দপ্তর (Weather Update) জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গে আগামী দু’দিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের কিছু এলাকায় হালকা কুয়াশাও দেখা যেতে পারে। তিনদিন পর সেখানে তাপমাত্রা সামান্য বাড়বে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়তে চলেছে (Weather Update)। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। রাতের ঠান্ডা প্রায় বিদায় নিয়েছে। দিনের বেলায় রোদের তেজ বাড়বে।

হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান—সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে (Weather Update)। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সাতদিন এমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

সব মিলিয়ে দোলের আগে রাজ্যে গরমের দাপটই বেশি থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সামান্য ঝড়-বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে তাপমাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts