Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এই বসন্তে বৃষ্টি নিয়ে আবহাওয়া সতর্কতা! উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি, তাপমাত্রা বাড়ছে
রাজ্য

এই বসন্তে বৃষ্টি নিয়ে আবহাওয়া সতর্কতা! উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি, তাপমাত্রা বাড়ছে

kolkata rain
Email :3

আগামী সপ্তাহের শুরুতে পশ্চিমবঙ্গের (Weather Update) সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা বাড়ছে, শীতের অনুভূতি অনেকটা কমে গেছে। আগামী দু-দিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই ডিগ্রি বেড়ে যেতে পারে (Weather Update)।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে (Weather Update)। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সংলগ্ন এলাকায় নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘণ্টায় এটি পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। সোমবার ও মঙ্গলবার বঙ্গের ওড়িশা সংলগ্ন উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে।

কলকাতার দিনে তাপমাত্রা ৩১ ডিগ্রি পার করেছে (Weather Update)। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলায় ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts