Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • সোমবারেই বড় সিদ্ধান্ত! ভোটার তালিকা ঘিরে বাড়ছে উত্তেজনা
রাজ্য

সোমবারেই বড় সিদ্ধান্ত! ভোটার তালিকা ঘিরে বাড়ছে উত্তেজনা

sir e
Email :4

রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা আগামী সোমবার প্রকাশ করা হবে (Voter List)। নির্বাচন কমিশন জানিয়েছে, ওই দিন সন্ধ্যা সাতটার আগে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে না। এই তালিকায় কারও নাম বাদ গেলে তিনি ট্রাইবুনালে আপিল করতে পারবেন (Voter List)।

সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্ট ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠন করেছে। এই ট্রাইবুনালগুলিতে অবসরপ্রাপ্ত বিচারপতিরা দায়িত্বে থাকবেন। তাঁদের নিরাপত্তার জন্য প্রত্যেককে দু’জন করে পুলিশ দেওয়া হবে। তবে ট্রাইবুনালের কাজ শুরু করতে কিছুটা সময় লাগবে, কারণ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে(Voter List)।

আগে ঠিক ছিল শুক্রবার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু পরে তা পিছিয়ে সোমবার করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও সব বুথের তালিকা প্রস্তুত হয়নি। রাজ্যে মোট বুথের সংখ্যা অনেক হলেও কিছু জেলায় আন্ডার অ্যাডজুডিকেশন নেই। তাই সব বুথের জন্য তালিকা প্রকাশ করা হবে না। যেসব বুথে এই প্রক্রিয়া চলছে, সেগুলির তালিকাই প্রকাশ করা হবে (Voter List)।

কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট দফতর থেকে তালিকা হাতে পেলেই তা প্রকাশ করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রস্তুতি নিচ্ছে কমিশন।

অন্যদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নতুন দফতরের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। নতুন অফিস চালু হলেও তার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে কড়া নজরদারির ব্যবস্থা থাকবে (Voter List)।

সব মিলিয়ে ভোটের আগে ভোটার তালিকা প্রকাশকে ঘিরে উত্তেজনা বাড়ছে রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts