Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ইদের আগে ভোটার তালিকা প্রকাশে বাধা! ভয় পাচ্ছেন বিচারকরাই, বড় চাঞ্চল্য
রাজ্য

ইদের আগে ভোটার তালিকা প্রকাশে বাধা! ভয় পাচ্ছেন বিচারকরাই, বড় চাঞ্চল্য

Calcutta High court
Email :3

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলায়। কমিশন সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহে এই তালিকা প্রকাশ নাও হতে পারে। এখনও বহু বুথের কাজ বাকি থাকায় দেরি হওয়ার আশঙ্কা রয়েছে (Calcutta High Court)।

জানা গিয়েছে, মোট প্রায় ৮০ হাজার বুথের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৬০ হাজার বুথের তালিকা তৈরি হয়নি। ফলে কাজ শেষ করতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে। আগে মনে করা হয়েছিল, শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়েছে (Calcutta High Court)।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, বিবেচনাধীন প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার নামের মধ্যে বড় অংশের নিষ্পত্তি হয়েছে। প্রথম তালিকায় প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই হিসেবে প্রায় ৮ লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে (Calcutta High Court)।

তালিকা তৈরির প্রক্রিয়ায় প্রথমে হাইকোর্ট সমস্ত বুথের তালিকা প্রস্তুত করবে। তারপর তা কমিশনের কাছে পাঠানো হবে। কমিশনের হাতে তালিকা পৌঁছলে সেটি প্রকাশ করতে অন্তত কয়েক ঘণ্টা সময় লাগবে। তবে ছুটির দিনে কাজ কতটা এগোবে, তা নিয়েও সংশয় রয়েছে (Calcutta High Court)।

এদিকে ইদের সময় তালিকা প্রকাশ নিয়ে আপত্তি তুলেছেন বিচারকরা। তাঁদের আশঙ্কা, ওই সময় তালিকা প্রকাশ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এই বিষয়ে ইতিমধ্যেই প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে নিজেদের উদ্বেগ জানিয়েছেন বিচারকরা (Calcutta High Court)।

এই ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী শিবির। তাঁদের দাবি, বিচারকরাই যদি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন, তা হলে পরিস্থিতি কতটা গুরুতর, তা স্পষ্ট।

অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই আশঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, আগে বহুবার ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তাতে কোনও সমস্যা হয়নি। বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের, এতে আতঙ্কের কোনও কারণ নেই বলেই মত তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts