Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কমিশন? সরব মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্য

সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কমিশন? সরব মমতা বন্দ্যোপাধ্যায়

mamata banerjee plane
Email :5

এসআইআর প্রক্রিয়া নিয়ে আবারও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রশ্ন, বিহারে যে নথি গ্রহণযোগ্য, বাংলায় তা বাদ দেওয়া হচ্ছে কেন? একই নিয়ম সারা দেশে প্রযোজ্য না হয়ে আলাদা আচরণ কেন করা হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি (Mamata Banerjee)।

নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তুঘলকি কায়দায় কাজ করছে। তিনি কটাক্ষ করে কমিশনকে ‘তুঘলকি কমিশন’ এবং ‘ক্যাপচার কমিশন’ বলেও আক্রমণ করেন। তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। সঠিক পদ্ধতি মেনে এসআইআর করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্য, বিহারে এসআইআর চলাকালীন ফ্যামিলি রেজিস্টার গ্রহণ করা হয়েছে। কিন্তু বাংলায় তা কেন মানা হচ্ছে না? এই দ্বৈত নীতি কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। হরিয়ানা ও মহারাষ্ট্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এসব বিষয় চাপা থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলায় খসড়া ভোটার তালিকায় প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এআই পদ্ধতি ব্যবহার করার ফলে বহু বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। বাতিল হওয়া নামের তালিকা প্রকাশ করা হয়নি বলেও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে।

বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। সম্প্রতি বাংলায় এ বিষয়ে শুনানির কাজ শেষ হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সর্বনাশী খেলা চলছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আঘাত করলে প্রত্যাঘাত হবে। আত্মসমর্পণ করব না। দিল্লির জমিদারদের কথা এখানে চলবে না।” একই সঙ্গে নির্বাচন কমিশনকে ‘লক্ষ্মণরেখা’ মনে রাখার বার্তাও দেন তিনি।

ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আবারও সংঘাতের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নজর, এই বিতর্ক কোন দিকে গড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts