রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিবের পর এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকেও ভিনরাজ্যে পাঠানো হল (Election Commission)। ভোট ঘোষণার পরই আইপিএস আধিকারিক সুপ্রতিম সরকারকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন (Election Commission)। পরে তাঁকে অপরাধ তদন্ত দফতরের উচ্চপদে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁকে অন্য রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে ।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, তাঁকে তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা কেন্দ্রে দায়িত্ব পালন করতে হবে (Election Commission)। সংবিধানের নির্দিষ্ট ধারার ভিত্তিতেই এই নিয়োগ করা হয়েছে। তিরুনেলভেলি জেলার একাধিক এলাকায় তাঁর দায়িত্ব থাকবে। এই এলাকার বিভিন্ন কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত কাজকর্ম তদারকি করবেন তিনি।
এর আগে রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও একইভাবে তাঁর পদ থেকে সরানো হয়েছিল। পরে তাঁকে অন্য দফতরে দায়িত্ব দেওয়া হলেও নির্বাচন কমিশন তাঁকেও ভিনরাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছে।
ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে একের পর এক শীর্ষ প্রশাসনিক আধিকারিকের বদলি বা পদ পরিবর্তন করা হয়েছে। ঘোষণার দিন রাতেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরানো হয়। একই সঙ্গে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক এবং কলকাতা পুলিশের প্রধানকেও বদলি করা হয়। এরপর একাধিক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদেরও পরিবর্তন করা হয়েছে।
এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আপত্তি জানিয়েছেন। তিনি এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে।











